এক্সপ্লোর

WB Corona Cases: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে ১ দিনে সংক্রমিত ১৯,৪৪১; মৃত্যু ১২৪ জনের

উত্তর ২৪ পরগনাতেও সংক্রমিত প্রায় ৪ হাজার, মৃত ৩৪।

কলকাতা: রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে পুরোদমে ময়দানে নেমেছে প্রশাসন। তবুও করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে জেরবার রাজ্য। রবিবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের ১৯ হাজার পার করেছে। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। পাশাপাশি এই  ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১২৪ জন রাজ্যবাসীর।

সবমিলিয়ে রবিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৩,১৫৯ জন।  এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনার অ্যাকটিভ রোগী রয়েছেন ১,২৬,০২৭ জন। হিসাব বলছে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮,৪৫৪ জন। সুস্থতার হার ৮৬.০৭ শতাংশ। 

দৈনিক আক্রান্তের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং তারপরেই কলকাতা। রাজ্য সরকারের হিসাব অনুযায়া গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজারের কাছাকাছি মানুষ। কলকাতায় আক্রান্ত ৩,৯৬৬। কলকাতায় মৃত্যু ২৮ জনের। উত্তর ২৪ পরগনাতে মৃত ৩৪। সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগের।

তবে করোনায় রাশ টানতে ইতিমধ্যেই রাজ্যে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। গণপরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে। মাত্র ৫০ শতাংশ মেট্রো এবং বাস চলছে। 

শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল। গতকাল রাজ্যে করোনাকে জয় করা রাজ্যবাসীর শতকরা হার ৮৫.৮৯ শতাংশ। স্বস্তির খবর, যা আজ কিছুটা বেড়েছে।

গতকাল শুধু কলকাতাতেই সংক্রমিত হয়েছিলেন ৩ হাজার ৯৬১, ৩৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছিলেন ৩ হাজার ৯৮২জন। প্রাণ গিয়েছিল ৩৯ জনের। পঃ মেদিনীপুরে একদিনে আক্রান্ত হয়েছিলেন ৭৮৬ জন। ৫ জনের মৃত্যু।

উল্লেখ্য সংক্রমণ বৃদ্ধি পাওয়া পাল্লা দিয়ে বেড়েছে অক্সিজেন এবং হাসপাতালে বেডের চাহিদা। ইতিমধ্যেই দফায় দফায় চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর থেকে সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম অক্সিজেন চেয়েও একাধিক চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেড না পেয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু রোগীর। আকাল অক্সিজেনেরও। সবমিলিয়ে রাজ্যে হাহাকারের ছবিটা বদলাচ্ছে না কিছুতেই। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget