এক্সপ্লোর

WB Election 2021: কয়লা-বালি পাচারের অভিযোগ, জিতেন্দ্র তিওয়ারির নামে দুর্নীতি-পোস্টার

রবিবার লাউদোহা ব্লকে বাইক মিছিল করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মিছিল যে রাস্তা দিয়ে গিয়েছিল এদিন সেখানেই পোস্টার দেখা যায়। কিন্তু কারা দিল এই পোস্টার?

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বর স্টেশন চত্বরের পর এবার লাউদোহার একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল জিতেন্দ্র তিওয়ারির নামে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, দাবি গেরুয়া শিবিরের। মানতে নারাজ ঘাস-ফুল শিবির।

মাত্র ১১ দিনের ব্যবধান। তার মধ্যেই নিজের খাসতালুকে ফের দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের নামে। সোমবার লাউদোহার একাধিক এলাকায় এধরনের পোস্টার দেখা যায়। হাতে লেখা পোস্টারগুলিতে স্থানীয় বিধায়কে বিরুদ্ধে কয়লা ও বালি পাচারের অভিযোগ করা হয়েছে। নিচে রয়েছে পাণ্ডবেশ্বর নাগরিক সমাজের নাম।

রবিবার লাউদোহা ব্লকে বাইক মিছিল করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মিছিল যে রাস্তা দিয়ে গিয়েছিল এদিন সেখানেই পোস্টার দেখা যায়। কিন্তু কারা দিল এই পোস্টার? এ নিয়ে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি। অন্যদিকে পোস্টারের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

পশ্চিম বর্ধমানের বিজেপির সাধারণ সম্পাদক শ্রীরূপ চক্রবর্তী বলেন, ‘‘পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির দীর্ঘদিন ধরেই গোলমাল চলছে। বালি, কয়লা, লোহা পাচারের বখরা নিয়ে গোলমাল। যাঁরা এতদিন টাকা পেত তাঁরা এখন পাচ্ছেন না। তাঁরাই পোস্টার দিয়েছে ৷’’ লাউদোহার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, ‘‘আমাদের গতকাল জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্ব মিছিল হয়। এসব দেখে ভয় পেয়ে বিজেপি এসব কাজ করছে। আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’

দলে কোণঠাসা হওয়ার পর, ৩ ফেব্রুয়ারি পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় প্রথমবার দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ে। সেবারও, পোস্টারে জিতেন্দ্র তিওয়ারির নাম উল্লেখ ছিল না, ঘুরিয়ে স্থানীয় বিধায়ক অর্থাৎ তাঁর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget