এক্সপ্লোর

Interim Budget 2024: বাংলায় ঢেলে বরাদ্দ! বেড়েছে রেল বাজেট! নজরে ভোট?

Rail Budget in WB: গতবারের তুলনায় এবার অন্তর্বর্তী বাজেটে বেশি বরাদ্দ বাংলায়। এ রাজ্যে কেন এত নজর রেলের?

কলকাতা: কেন্দ্রীয় বকেয়া নিয়ে তরজা। বাংলাকে বঞ্চিত করার অভিযোগে বারবার কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। এই আবহেই তথ্য বলছে অন্তর্বর্তী বাজেটে (Interim Budget) বাংলা একটু হলেও বেশি পাওনা পেয়েছে গত বছরের তুলনায়। 

২০২৪-২০২৫ সালে পশ্চিমবঙ্গের জন্য বাজেটে (Budget Allocation) বরাদ্দ হয়েছে ১৩৮১০ কোটি টাকা, এমনটাই জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বছর বিভিন্ন প্রকল্পে যে বরাদ্দ হয়েছিল তার থেকে এ বার প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ বেশি। গতবারের অর্থ পরিমাণ ছিল ১১৯৭০ কোটি টাকা।

এই তথ্যটি তুলে ধরে UPA-জমানাকে নিশানা করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই জমানার তুলনায় মোদি জমানায় বাংলার জন্য অনেক বেশি পরিমাণে বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। সেই প্রসঙ্গ তুলে আক্রমণ করেছিলেন রাজ্যের শাসককেও। বাংলায় রেলের উন্নতির জন্য রাজ্য় কোনওরকম সহযোগিতা করছে না বলেও দাবি করেছিলেন তিনি। জমি-জটে আটকে রয়েছে তারকেশ্বর-বিষ্ণুপুর, নবদ্বীপ ধাম-নবদ্বীপ ঘাট রেল প্রকল্প। এসবের কারণে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবকেই কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্রের তরফে।

রেল আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, যখন কোনও প্রকল্পের জন্য় পদক্ষেপ নেওয়া হয় তখন তার জন্য বরাদ্দ হয়। সেই বরাদ্দ অনুযায়ী কাজও শুরু হয়। অনেকসময়েই জমি জটে বা কোনও রকম সমস্যায় কাজ থমকে গেলে যদি সেই প্রকল্প একবার গতি হারায় তাহলে সেখানে বরাদ্দও কমে আসে- খাতায়-কলমে থেকে যায় গোটা প্রকল্পই। ফলে রেলের যেমন কোনও লাভ হয় না, তেমনই সাধারণ মানুষও প্রকল্পের জন্য উপকৃত হন না। 
    
সম্প্রতি রেলমন্ত্রী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ৯৮টি রেলস্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। গত এক দশকে একাধিক উড়ালপুল ও আন্ডারপাস তৈরি হয়েছে।

বাংলায় মেট্রো প্রকল্প (Metro Project in Bengal) নিয়েও কাজে গতি এসেছে। সব ঠিক থাকলে একাধিক মেট্রো লাইন চালু হতে পারে বলে সূত্রের খবর। গত বছর মেট্রো রেলওয়ে রেকর্ড বরাদ্দ পেয়েছিল। ইস্ট-ওয়েস্ট মেট্রোও আলাদা করে বরাদ্দ পেয়েছিল।

লোকসভা ভোট আসন্ন। তার আগে এটা অন্তর্বর্তী বাজেট। গত লোকসভা ভোটে এই রাজ্য ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে। এই বার রাজ্য থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে পদ্মশিবির নেতৃত্ব। তার আগে অন্তর্বর্তী বাজেটে এমন বরাদ্দ। কোনও যোগসূত্র রয়েছে কী?  

আরও পড়ুন:  শিলিগুড়ি জংশন থেকে যাত্রা ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ISRO News: ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ABP Ananda Top 10,6 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,6 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget