এক্সপ্লোর

কোন তিন ক্ষেত্রে Covid19 পরীক্ষা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর

কোভিড 19 মুক্ত বলে কাউকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কারা করোনায় আক্রান্ত, কারা নন? কী দেখে বোঝা যাবে, কাদের কী উপসর্গ? বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে তা স্পষ্ট করে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। বুধবারই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে কলকাতায়। আক্রান্তের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে। পাশাপাশি বহু মানুষ সেখানে ছুটছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিয়েছে তিন ধরনের ক্ষেত্রে Covid19 পরীক্ষা করা হবে। প্রথমত, গত ১৪ দিনের মধ্যে কেউ যদি বিদেশে গিয়ে থাকেন এবং তাঁদের যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয়। দ্বিতীয়ত, বিদেশ থেকে আসা রোগ-লক্ষণহীন যাত্রীর মধ্যে যদি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সময় জ্বর, কাশি বা শ্বাসকষ্টের কোনও উপসর্গ দেখা যায়। তৃতীয়ত, আইসোলেশন ওয়ার্ডে কাজ করছেন এমন কোনও ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীর মধ্যে যদি এই রোগের লক্ষণ দেখা যায়। এই তিন ধরনের ক্ষেত্র বাদ দিলে, আর কারও কোভিড 19 পরীক্ষা করানোর প্রয়োজন নেই। কোভিড 19 মুক্ত বলে কাউকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও তা সত্ত্বেও ভিড়ের কমতি নেই বেলেঘাটা আইডিতে। অনেকেই সব কাজ ফেলে ছুটেছেন আইডিতে। কেউ চান করোনা আক্রান্ত কি না, পরীক্ষা করিয়ে নিতে, আবার কেউ চান ফিট সার্টিফিকেট। তার ফলে বেলেঘাটা আইডিতে দিনভর অস্বাভাবিক ভিড়। প্রবল ভিড়ে বেলেঘাটা আইডিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। একজন বললেন, আমি ইংল্যান্ড থেকে এসেছি, কিছু হয়নি আমার। কিন্তু পাড়া, প্রতিবেশী এত চাপ দিচ্ছে যে আসতে হল। তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু একজন মাত্র ডাক্তার!

সেরা শিরোনাম

SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget