এক্সপ্লোর

Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাবেন? আবেদন করবেন কী ভাবে?

West Bengal Government Scheme:আবেদন করতে কী কী নথি লাগবে? কোথায় জানতে পারবেন বিশদে?

কলকাতা: প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা। মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্পের কথা বারবার বলেছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দানের কথা ভেবেই এই প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 

নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের তরফ থেকে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার নামের এই প্রকল্প। রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রকল্প এটি। 

কারা এই সুবিধা পেতে পারেন:
২৫ থেকে ৬০ বছর বয়সী, এই রাজ্যের বাসিন্দা যে কোনও পরিবারের মহিলা সদস্য এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তফসিলি জাতি বা জনজাতি পরিবারের মহিলা মাসিক ১০০০ টাকা এবং তফসিলি জাতি বা তফসিলি জনজাতি ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসে ৫০০ টাকা করে ভাতা পাবেন। তবে কোনও সরকারি/ সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত. পৌরনিগম/পুরসভা/ স্থানীয় স্বশাসিত সংস্থা/ সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন করেন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আবেদন করতে কী কী নথি লাগবে?
১. স্বাস্থ্যসাথী কার্ডের - স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি
২. আধার কার্ডের স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি
৩. তফসিলি জাতি বা তফসিলি জনজাতি শংসাপত্র-এর স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি
৪. ব্য়াঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে। ব্যাঙ্কের পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্য়াঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড-সহ বাকি দরকারি তথ্য় রয়েছে যে পৃষ্ঠায় সেই পাতার স্বপ্রত্য়য়িত ফটোকপি
৫. আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো
৬. ঠিকমতো সই করে আবেদনকারীকে একটি ঘোষণাপত্র দিতে হবে--সেখানে কী কী থাকবে?
ক. তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা
খ. তিনি কোনও সরকারি/ সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত. পৌরনিগম/পুরসভা/ স্থানীয় স্বশাসিত সংস্থা/ সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে চাকরি করে মাসিক উপার্জন করেন না।
গ. আবেদনপত্রে দাখিল করে সব তথ্য সত্য|

এই প্রকল্পের বিষয়ে বিশদে জানা যাবে wbcdwdsw.gov.in এই ওয়েবসাইটে। এখানে ফর্মও পাওয়া যাবে।

চলতি বছরের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। 

আরও পড়ুন: পড়ার খরচে চিন্তা? মুশকিল আসান Student Credit Card!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget