এক্সপ্লোর

শুরুতেই ভোগান্তি! লোকাল ট্রেনের মান্থলি পাসের পুনর্নবীকরণ করতে গিয়ে 'লিঙ্ক ফেলইয়র'

গড়িয়া থেকে বালিগঞ্জ বিভিন্ন স্টেশনেই অভিযোগ, মান্থলি পুনর্নবীকরণ করতে গেলেই অসুবিধেয় পড়তে হচ্ছে। দেখা যাচ্ছে 'লিঙ্ক ফেলইয়র'।

কলকাতা: কালীপুজোর আগে, বুধবার থেকেই রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা।  রেল সূত্রে খবর, প্রতিদিন ৬৯৬টি ট্রেন চলবে রাজ্যে।  এর মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন।  শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেন চলবে।  হাওড়া ডিভিশনে ২০২টি ট্রেন চলবে।  বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে। ইতিমধ্যেই রেলের তরফে স্টেশনে স্টেশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  জনতা কার্ফুর ঠিক পর থেকেই  বাংলায় বন্ধ লোকাল ট্রেন। তার ঠিক আগে-আগেই যাঁরা মাসিক পাস ইস্যু করিয়েছিলেন, তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে কবেই। তবে সেই মাসিক টিকিট জলে যাবে না। সোমবার সকাল থেকেই স্টেশনে-স্টেশনে শুরু হয়েছে সেই পাসগুলির ডেট এক্সটেন্ড করে নেওয়ার পদ্ধতি। তবে যাত্রীদের অভিযোগ, শুরুতেই হয়েছে সমস্যা। গড়িয়া থেকে বালিগঞ্জ বিভিন্ন স্টেশনেই অভিযোগ, মান্থলি পুনর্নবীকরণ করতে গেলেই অসুবিধেয় পড়তে হচ্ছে। দেখা যাচ্ছে 'লিঙ্ক ফেলইয়র'।  লিঙ্কের সমস্যার কারণে ৮টার এক ঘণ্টা পরও মান্থলি পাসের সময় বাড়ানোর কাজটি করা যায়নি।  অনেক যাত্রীই স্টেশনে এসে খোঁজ নিয়ে ফিরে যান।  রেল সূত্রে খবর, লিঙ্কের সমস্যার কারণেই এই বিপত্তি। তবে শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। অন্যদিকে,  প্রস্তুতি খতিয়ে দেখতেই সোমবার ১০ জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব।  লোকাল ট্রেন চালানোর এসওপি কী হবে, কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, কীভাবেই বা মানা হবে করোনা সতর্কতা, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর। প্রথম দিকে ভিড় নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই রেল পুলিশের সঙ্গে সঙ্গে স্টেশন ও স্টেশনের বাইরে সাহায্যের প্রয়োজন হতে পারে রাজ্য পুলিশেরও। তাই এই আলোচনা। রবিবার রাজ্যবাসীর উদ্দেশে লোকাল ট্রেন চালানো নিয়ে ট্যুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্যুইটে তিনি লেখেন, ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে ৬৯৬টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে।  আশা রাখছি, যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে রেল, যাতে সবার যাত্রা সুখকর হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget