এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপ সরলেও ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের ইঙ্গিত

আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিম্নচাপে সরে গিয়ে ঝাড়খন্ডে অবস্থান করছে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলার সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির পরিমাণ কমবে।আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা উপকূলে আসবে। এর প্রভাবে আগামী রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা।

ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জন্য। কলকাতায় বৃষ্টির তীব্রতা কমলেও পশ্চিমের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮৩ শতাংশ।

অন্যদিকে, কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে এলাকা তছনছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পূর্ব আম্বা গ্রামে। নিম্নচাপের কারণে কিছুদিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টির সঙ্গে সঙ্গেই গতকাল রাতে পূর্ব আম্বা গ্রামে হঠাৎ করেই ক্ষণিকের  ঘূর্ণিঝড় এলাকা তছনছ করেছে বলে দাবি এলাকাবাসীদের। গতকাল রাতে হঠাৎ করে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়ে অ্যাসবেস্টার ও খড়ের  চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।  বাড়ির দেওয়ালও ভেঙে যায়। ঘূর্ণিঝড়ে বেশ কিছু মাটির বাড়ির খড়ের চালা উড়ে যায়। বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে। ফলে পুরো এলাকাই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ের পর রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget