এক্সপ্লোর

রবিবার থেকে মঙ্গলবার, কী কী করেছিলেন করোনা আক্রান্ত কলকাতার তরুণ?

রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়। কোয়ারেন্টিনে মা-বাবা-গাড়ির ২ চালক। আক্রান্তের সংস্পর্শে আসায় আসতে নিষেধ এমআর বাঙ্গুরের নোডাল অফিসার, সহায়ক কর্মীকে।

মঙ্গলবার রাজ্যে প্রথম করোনা আক্রান্ত কলকাতারই বাসিন্দা। গতকাল নাইসেডের রিপোর্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এখন বেলেঘাটা আইডিতে ভর্তি করোনা আক্রান্ত তরুণ। তাঁর কাশি ও সর্দি রয়েছে। গত রবিবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। কিন্তু শরীরে ছিল না রোগের কোনও লক্ষণ। বিদেশ থেকে ফিরে তাঁকে বাড়িতে থাকতে বলা হলেও, তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন বলে জানা গিয়েছে। রবিবার থেকে মঙ্গলবার, কী কী করেছিলেন ওই তরুণ?  রবিবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। বিমানবন্দর থেকেই তাঁকে বেলেঘাটা আইডিতে যেতে বলা হয়। কিন্তু ওই দিন হাসপাতালে ভর্তি হননি ওই তরুণ।  সোমবার মায়ের সঙ্গে এম আর বাঙুর হাসপাতালে যান তিনি। সেখানে ডেপুটি সুপারের ঘরে তাঁকে পরীক্ষা করেন হাসপাতালের করোনা সংক্রান্ত নোডাল অফিসার। সঙ্গে ছিলেন একজন রোগী সহায়ক। ওই দিনও হাসপাতালে ভর্তি হননি তিনি।  পরে প্রশাসনিক স্তর থেকে বেলেঘাটা আইডির সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার বেলেঘাটা আইডিতে ভর্তি হন ওই তরুণ।  এম আর বাঙুরের রোগী সহায়ক ও যে নোডাল অফিসার তাঁকে পরীক্ষা করেছিলেন তাঁদের ২ সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিন করা হয়।  ইতিমধ্যেই জীবাণুমুক্ত করা হয়েছে ডেপুটি সুপারের ঘর। পাশাপাশি, আক্রান্তের মা, বাবা ও ২ জন গাড়িচালককে নিউটাউনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তৎপর রাজ্য। এখনও পর্যন্ত রাজ্যে ১২ হাজার ২২৬ জনকে বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে ৩৬ জনকে। করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে গতকাল ১০ জনকে ভর্তি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?

ভিডিও

Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget