এক্সপ্লোর

২০২০ সালে কী কী ফিচার সামনে আনল হোয়াটসঅ্যাপ? দেখে নিন এক ঝলকে

করোনার জেরে ভিডিও কলের ব্যবহার বেড়েছে। গৃহবন্দী থাকাকালীন প্রিয় মানুষকে দেখতে ভিডিও কলের দ্বারস্থ হচ্ছেন সবাই।

কলকাতা: চলতি বছর একাধিক নতুন ফিচার সামনে এনেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য এই অ্যাপকে আকর্ষণীয় করে তুলতে এই ফিচার সামনে আনে তারা। যার মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট টুল, পেমেন্ট ফিচার, অ্যাডভান্স সার্চ, ডার্ক মোড। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলি আনা হয়। স্টোরেজ ম্যানেজমেন্ট টুল নামে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে ফটো, ভিডিও, ফাইল একসঙ্গে দেখা যাবে। একসঙ্গে ডিলিট করা যাবে। ৫এমবি-র বেশি বড় ফাইল দেখা যাবে। শুধু সময় বাঁচানো নয়, অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ডিলিট করা যাবে। সেটিংস থেকে স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্টে গিয়ে ম্য়ানেজ স্টোরেজে যেতে হবে। করোনার জেরে ভিডিও কলের ব্যবহার বেড়েছে। গৃহবন্দী থাকাকালীন প্রিয় মানুষকে দেখতে ভিডিও কলের দ্বারস্থ হচ্ছেন সবাই। এই আবহে ভিডিও কল এবং ভয়েস কলের সময়সীমা বাড়াল হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয় নতুন ফিচারে একসঙ্গে ৮ জন ভিডিও কল করতে পারেন। এবছরই ডার্ক মোড ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই মোড চোখকে আরাম দেয়। পাশাপাশি ফোনের ব্যাটারিও কম খরচ হয়। কীভাবে ডার্ক মোড চালু করবেন? হোয়াটসঅ্যাপে সেটিংস থেকে চ্যাট অপশনে ক্লিক করতে হবে। এবার ডিসপ্লে সেকশন থেকে থিম অপশনে যেতে হবে। সেখানে লাইট, ডার্ক, সিস্টেম ডিফল্ট অপশন থেকে যে কোনও একটা বেছে নিতে হবে। বহু প্রচলিত এই ম্যাসেজিং অ্যাপ থেকে এবার টাকা আদান প্রদান করা যাবে। ২০২১ সাল থেকে তৃতীয় মাধ্যমের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে এই ফিচার। যার মাধ্যমে সহজেই বন্ধুকে বা পরিবারের সদস্যদের টাকা পাঠাতে হবে। আবার কেউ টাকা পাঠালে তা পাওয়াও যাবে। তবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। চলতি বছর অ্যাডভান্স সার্চ ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ছবি, মেসেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট খুঁজে পাওয়া যাবে সহজেই। সার্চ বারে গিয়ে এই ফিচারের সুবিধা নেওয়া যাবে।

সেরা শিরোনাম

News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
ABP Ananda Top 10, 2 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 2 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget