এক্সপ্লোর

PM Narendra Modi: লোকসভা ভোটের আগে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর গোটা দেশের

PM Modi Announcement: কী ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করতে পারেন তিনি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বার্তা দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। কী বার্তা দেবেন নরেন্দ্র মোদি? নজর গোটা দেশের। 

এদিকে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ভোটের আগে আজই CAA নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি হতে পারে। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন। ২০১৯ সালে ১২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতির পর আইনে পরিণত হয় CAA। গত বছর ২৯ নভেম্বর রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই সিএএ সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে যাবে। সূত্রের খবর নির্বাচনের আগেই লাগু হতে পারে CAA। 

এদিকে ভোট ঘোষণার আগে ৯ দিনে চারটি সভা করছেন প্রধানমন্ত্রী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়িতে সভা করেছেন নরেন্দ্র মোদি। গত শনিবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সিকিমের রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প ছিল। পাশাপাশি কাওয়াখালিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। 

উত্তরবঙ্গ থেকেই ২০১৯-এর লোকসভা ভোটে, ঢালাও ভোট পেয়েছিল বিজেপি। উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের ৭টিতেই জিতেছিল গেরুয়া শিবির। এমনকী ২০২১-এর বিধানসভা ভোটে গোটা রাজ্যে বিজেপি যেখানে ৭৭টি আসন জিতেছিল, সেখানে শুধু উত্তরবঙ্গ থেকেই তারা জেতে ৩০টি আসন। ২৪-এর লোকসভা ভোটেও যে, তাঁর নজরে রয়েছে উত্তরবঙ্গ, শনিবার তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবারবাদ ইস্যুতে আক্রমণ শানিয়েছেন বিরোধীদের। ইঙ্গিতপূর্ণভাবে 'ভাইপো'র প্রসঙ্গ টেনে নিশানা করেন তৃণমূলকে। শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন, "মোদি গরিব মানুষের জন্য যতটা সম্ভব উন্নতির সুযোগ তৈরি করে দিচ্ছে। কিন্তু স্বার্থপর, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলির তা অপছন্দ। তাই তাঁরা নিজের পরিবারকে ক্ষমতার শীর্ষে ধরে রাখতে ষড়যন্ত্র করছে। তৃণমূলের চিন্তা ভাইপো, শাহি পরিবারের ছেলে-মেয়েদের এগিয়ে দিতে চায় কংগ্রেস, এই দু'পক্ষের সঙ্গে তাল মিলিয়ে চলছে বামেরা। এরা আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবে না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Supreme Court: হাইকোর্টের নির্দেশ বহাল, সন্দেশখালি-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির?
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget