এক্সপ্লোর

শনিবার থেকে এই ফোনগুলিতে কাজ করছে না হোয়াটসঅ্যাপ, জেনে নিন এখন করণীয় কী...

১ ফেব্রুয়ারি থেকে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। চ্যাট এক্সপোর্ট ও চ্যাট ব্যাক-আপ -- দ্রুত সেরে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের।

নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি থেকে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। বিশেষ করে, যে মডেলগুলি অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেম (ওএস) পুরনো ভার্সান ব্যবহার করে, সেগুলিতে বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের তরফে সংস্থার সাইট ও অ্যাপে (এফএকিউ)  সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যে ফোনগুলি অ্যান্ড্রয়েড ২.৩.৭ ওএস বা তার আগের ভার্সান ব্যবহার করে, সেগুলিতে শনিবার থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে না। পাশাপাশি, যে আইফোনগুলি আইওএস ৮ বা তার আগের ভার্সানে চলে, সেগুলিতেও শনিবার থেকে বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে আরও বলা হয়েছিল, যাঁরা অ্যান্ড্রয়েড ও আইওএস-এর এই পুরনো ভার্সানের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাঁরা  ১ ফেব্রুয়ারি থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি বা পুরনো ও চালু অ্যাকাউন্টকে রি-ভেরিফাই করতে পারবেন না। তবে, জিওফোন ও জিওফোন ২ সহ বেশ কিছু ফোন যেখানে  কাই ওএস২.৫.১+ ওএস ব্যবহার করা হয়, সেখানে হোয়াটসঅ্যাপ চলবে। যদিও, তাদের এই সিদ্ধান্তের ফলে, খুব বেশি ইউজারের ক্ষতি হবে বলে মনে করছে না এই ইনস্টান্ট মেসেজিং সংস্থা। হোয়াটসঅ্যাপের দাবি, বেশিরভাগ ব্যবহারকারীই এখন আপার ভার্সান ব্যবহার করেন। পাশাপাশি, বাতিলের তালিকায় থাকা ওএস ফোন ব্যবহারকারীদর জন্য একটা সুযোগও দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া জায়ন্ট।

সংস্থা বলেছে, আপনি যদি এখনও পুরনো ভার্সান ওএস ব্যবহার করে থাকেন এবং হোয়াটসঅ্যাপে থাকা চ্যাটগুলি না হারাতে চান, তাহলে ১ ফেব্রুয়ারি ২০২০ এর পর থেকে আপনার কাছে একটা উপায় রয়েছে-- যে চ্যাট আপনি এক্সপোর্ট করতে চান, তা খুলুন। 'চ্যাট'-এর ওপর ক্লিক করুন। 'মোর'-এ গিয়ে 'এক্সপোর্ট চ্যাট'-এ ক্লিক করুন। আপনার কাছে অপশন দেওয়া হবে 'ইনক্লুড মিডিয়া' অর 'উইদাউট মিডিয়া'। পছন্দসই অপশন বাছুন এবং পুরো চ্যাট এক্সপোর্ট করুন। নীচে দেওয়া হল সেই সব ওএস-এর তালিকা যেগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করছে না--- অ্যান্ড্রয়েড ভার্সান ২.৩.৭ ও পুরনো। আইওএস ৮ ও পুরনো। এছাড়া, আপনি যদি মনে করেন, যে সব চ্যাট একসঙ্গে ব্যাক-আপ তুলে রাখবেন, সেই বিকল্পও রয়েছে।

জেনে নিন অ্যান্ড্রয়েডে কী করে ব্যাক আপ করবেন--

হোয়াটসঅ্যাপ খুলুন। ওপরে ডানদিকের কোনায় লম্বা-লম্বি বসানো তিনটে ডট(.) রয়েছে। তাতে ট্যাপ করুন। দেখতে পাবেন 'সেটিংস' অপশন। তাতে ট্যাপ করুন। এরপর 'চ্যাট'-এর ওপর ক্লিক করুন। নীচের দিকে দেখতে পাবেন 'চ্যাট ব্যাক আপ' অপশন। সেখানে আপনি গুগল ড্রাইভ সেটিংস অপশন পেয়ে যাবেন। একবার এই সেটিংস সম্পন্ন হলে এখনো পর্যন্ত আপনার যাবতীয় চ্যাটের ব্যাক-আপ আপনার গুগল ড্রাইভে চলে যাবে। এবার আই-ফোনে ব্যাক আপ নেবেন কী করে-- আইওএস-এর চ্যাট ব্যাক আপ নেওয়ার জন্য আপনাকে প্রথমে 'আই ক্লাউড ড্রাইভ' অন করতে হবে। (অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যা গুগল ড্রাইভ) এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে 'সেটিংস' (ওপরে ডানদিকের কোনায় ) ক্লিক করুন। 'চ্যাট' অপশন-এ ট্যাপ করুন। 'চ্যাট ব্যাক আপ'-এ ট্যাপ করুন। সেখানে 'ব্যাক আপ নাউ' অপশন দেখতে পাবেন। ব্যাক আপ তৈরি হবে আই ক্লাউড ড্রাইভে। তাতে ট্যাপ করলেই আপনার যাবতীয় চ্যাটের ব্যাক আপ হয়ে যাবে। আপনি যদি চান আপনার চ্যাট ও মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে ব্যাক আপ হয়ে যাক, তাহলে 'অটো ব্যাক আপ' অপশন-এ ট্যাপ করুন। সেখানে আপনি ব্যাক-আপ ফ্রিকোয়েন্সি বাছতে পারবেন। অর্থাৎ, কতটা সময় অন্তর ব্যাক-চান? প্রতিদিন না সপ্তাহে এখবার না কি মাসে একবার--- সেই বিকল্প আপনি আপনার পছন্দানুসারে বেছে নিতে পারবেন। পাশাপাশি, ব্যাক আপে ভিডিও থাকবে কি না, সেই অপশনও রয়েছে আপনার হাতে। যেমন, ভিডিও না চাইলে ব্যাক আপের সম্মিলিত ফাইল ছোট হবে। দ্রুত ড্রাইভে পাঠাতে পারবেন। পরবর্তীকালে, নতুন ফোনে দ্রুত চলে আসবে। সুযোগ থাকতে থাকতে চ্যাট এক্সপোর্ট ও চ্যাট ব্যাক-আপ -- দ্রুত কাজ সেরে ফেলতে গ্রাহকদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখন থেকে কোন কোন অপারেটিং সিস্টেমে অ্যাপ চালু থাকবে, তারও একটা তালিকা সুপারিশ করেছে হোয়াটসঅ্যাপ।এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা--- অ্যান্ড্রয়েড ওএস ৪.০.৩ বা তার অধিক আইফোন আইওএস ৯ বা তার অধিক জিওফোন ও জিওফোন ২ সহ বেশ কিছু ফোন সহ কাই ওএস২.৫.১+ ওএস এর আগে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর, উইন্ডোজ পরিচালিত ফোনগুলি থেকে পরিষেবা প্রত্যাহারের ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। ফলত, যে কোনওদিন এই উইন্ডোজ ওএস থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে।

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget