এক্সপ্লোর

২০২১-এ ৬ অক্টোবর মহালয়া, দুর্গাপুজো এগিয়ে কবে? চমক দিতে চান বেশ কিছু পুজোর উদ্য়োক্তারা

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার গণক সুপর্ণ লাহিড়ী জানিয়েছেন, এবছর কিছুটা দেরীতে পুজো হওয়ায় আগামী বছরের পুজো কিছুটা এগিয়ে এসেছে।

কলকাতা: পুজো শেষ। প্রস্তুতি শুরু! আগামী বছর ৬ অক্টোবর মহালয়া। করোনামুক্ত পৃথিবীতে আগামী বছর করা যাবে তো দেবীর বোধন? উত্তর থেকে দক্ষিণে প্রার্থনা একটাই! আসছে বছর আবার হবে! এই বোল তুলেই গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হয়েছে। এ বছর শেষ মানেই, আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আগামী বছর ৬ অক্টোবর মহালয়া। ১১ অক্টোবর ষষ্ঠী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার গণক সুপর্ণ লাহিড়ী জানিয়েছেন, এবছর কিছুটা দেরীতে পুজো হওয়ায় আগামী বছরের পুজো কিছুটা এগিয়ে এসেছে। করোনা আবহে এবারের বিধিনিষেধ মানা পুজোয় যে উদ্যোক্তাদের মন ভরেনি, তা বলার অপেক্ষা রাখে না। যাদের জন্য এত আয়োজন, তারাই তো ঠিকমতো ঠাকুর দেখতে পেল না! তাই বিসর্জনের সঙ্গে সঙ্গেই আবাহনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের বেশ কিছু পুজো কমিটি। স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীনের ৫০তম বছরের পুজো কেটেছে করোনা আবহে। ৫১তম বর্ষে দর্শকদের মন ভরাতে কোনও ফাঁকফোকর রাখতে চান না তাঁরা। আগামী বছরের শিল্পীর নামে ব্যানার পড়েছে এখনই। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, ৫০ বছরের পুজো করোনা আবহে কেটেছে, ৫১ তম বর্ষের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু টালা পার্ক প্রত্যয়েরও। এবারের মতো আগামী বছরেও সেখানকার প্রতিমা তৈরি হবে শিল্পী সুশান্ত পালের হাতেই। আগামী বছর পুজোয় শিল্পীতে বদল আনছে না চোরবাগান সর্বজনীন, দমদমপার্ক ভারতচক্রের মতো বিগ বাজেটের পুজোও। তবে সুরুচি সঙ্ঘ, কাশী বোস লেন অবশ্য আগাম জানিয়ে দিয়েছে, তারা আগামী বছর শিল্পী বদলে চমক দেবে। তবে এসবের মধ্যে সব পুজো উদ্যোক্তাদেরই একটাই কামনা, আগামী বছর মাতৃ আরাধনা যেন করোনা মুক্ত পৃথিবীতে করা যায়।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget