এক্সপ্লোর

Covid-19: কোভিডে লাফ বিশ্বজুড়ে, বিশেষ বার্তা WHO -এর! কী পরামর্শ?

WHO Advisory:WHO-এর তরফে কোভিড-১৯ এর টেকনিক্যাল লিড Dr. Maria Van Kerkhove-এর একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে।

নয়াদিল্লি: বিশ্বে ফের বাড়ছে কোভিডের (Covid) গ্রাফ। তা নিয়েই সতর্ক বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। দেশগুলিকে কোভিড সংক্রমণ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে কোভিড কেসের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য আগেভাগেই সতর্ক হতে বলা হয়েছে দেশগুলিকে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সের তথ্য শেয়ার করতেও বলা হয়েছে। WHO-এর তরফে কোভিড-১৯ এর টেকনিক্যাল লিড Dr. Maria Van Kerkhove-এর একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। কেন ফের কোভিড সংক্রমণ বাড়ছে তার কারণ সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। পাশাপাশি সাবধানতা নেওয়ার জন্যও বলেছেন।   

বেশ কিছু দেশে সংক্রমণ বেড়েছে ইদানিং। সিঙ্গাপুরেও মারাত্মক সংক্রমণ বেড়েছে। এদিকে সামনেই রয়েছে উৎসবের মরসুম। তার ফলে সংক্রমণ ফের বাড়তে পারে এমনটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতের কেরলেও JN.1 সংক্রমণের হদিস মিলেছে। 

Dr. Maria Van Kerkhove-এর ভিডিও বার্তায় বলা হয়েছে, বিভিন্ন কারণে হঠাৎ বেড়েছে এই সংক্রমণ।  তিনি বলেছেন, 'এটা শুধু কোভিড নয়। ইনফ্লুয়েঞ্জা, অন্য ভাইরাস এবং ব্য়াকটেরিয়াও সংক্রমিত হচ্ছে। বিশ্বের একটি বড় অংশের শীত আসছে। আমরা উৎসবের মরসুমের দিকে এগোচ্ছি। ভিড় হলেই, বিশেষ করে কোনও ছোট ও বদ্ধ জায়গায় ভিড় হলেই সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।'

কোভিড ভাইরাস রূপ বদলাচ্ছে, তাই সংক্রমণ বাড়ছে বলে তাঁর মত। এখন ৬৮ শতাংশ কোভিড সংক্রমণই XBB সাবলিনিয়েজে এবং বাকিটা JN.1 গ্রুপিংয়ের। 

ভারতেও নির্দেশিকা:
সব রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। ফের ফিরিয়ে আনতে বলা হচ্ছে প্রতিদিনের মনিটরিং (District Wise Monitoring)। জেলা ভিত্তিক SARI এবং ILI কেস কতগুলো হচ্ছে সেগুলি নিয়ে মনিটরিং করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর বাড়াতে বলা হয়েছে। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। টেস্টে কোভিড পজিটিভ হলে সেগুলি INSACOG ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।

নতুন গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  কেন্দ্রের গাইডলাইন নিয়ে কাল স্বাস্থ্যভবনে বৈঠকের সম্ভাবনা। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট মেলেনি বলে দাবি।

কী কী বলা হয়েছে:
সামনেই বর্ষশেষের উৎসবের মরসুম। ভিড় হবে। তাই সেই সময় অতিরিক্ত সতর্কতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। শ্বাসকষ্ট সংক্রান্ত সংক্রমণে লাগাম দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

কোভিড রুখতে যাবতীয় পদক্ষেপের কথা যা যা  করার জন্য কেন্দ্রের তরফে বলা হয়েছে সেগুলি পুঙ্খানুপুঙ্খুভাবে রাজ্যের তরফে মেনে চলার জন্য বলা হয়েছে। 

ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ (Influenza-like Illness) এবং মাত্রাতিরিক্ত শ্বাসকষ্টজনিত সমস্যা (Severe Acute Respiratory Illness) রাজ্যের কোথায় কোথায় ঘটছে তার পূর্ণাঙ্গ হিসেব রাখতে বলা হয়েছে।  

RT-PCR-এর সংখ্যা বাড়ানোর জন্য বলা হয়েছে রাজ্যগুলিকে। যে সংখ্যায় বলা হয়েছে সেই সংখ্যায় অ্যান্টিজেন টেস্টও করতে বলা হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে তুমুল শোরগোল, লোকসভায় সাসপেন্ড অধীর-সহ ৩৩ বিরোধী সাংসদ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget