এক্সপ্লোর

ডিসেম্বরের আগেই অজানা জ্বর হিসেবে থাবা বসিয়েছিল কোভিড-১৯? পুরনো নমুনা ফের পরীক্ষা করুন, বিশ্বকে আহ্বান হু-র

সংক্রমণের বিষয়টি ৩১ ডিসেম্বর হু-কে জানিয়েছিল চিন। পরবর্তীকালে, তা কোভিড-১৯ নামে নামাঙ্কিত হয়। ভাবা হয়েছিল জানুয়ারির আগে তা ইউরোপে পৌঁছয়নি।

জেনিভা: গত ডিসেম্বরে চিনের উহান শহরে প্রথম করনো সংক্রমণের খোঁজ মেলে। কিন্তু, তার আগেই কি এই মারণ ভাইরাসের খেলা শুরু হয়ে গিয়েছিল? এমনটাই সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাই, বিশ্বের বিভিন্ন দেশকে তারা আহ্বান করেছে, ওই সময়ের আগের কোনও সন্দেহজনক ঘটনা বা নমুনা থেকে থাকলে, তা আবার পরীক্ষা করে দেখতে।

সংক্রমণের বিষয়টি ৩১ ডিসেম্বর হু-কে জানিয়েছিল চিন। পরবর্তীকালে, তা কোভিড-১৯ নামে নামাঙ্কিত হয়। সেই সময় ভাবা হয়েছিল জানুয়ারির আগে তা ইউরোপে পৌঁছয়নি। কিন্তু, এখন হু-এর দাবি, সম্ভবত নামকরণ হওয়ার আগেই এই ভাইরাস বিশ্বের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল। সেই সময় কেউ এটাকে ততটা গুরুত্ব দেয়নি।

হু-এর মুখপাত্র লিন্ডমেয়ার বলেন, আগের কোনও ঘটে যাওয়া ঘটনার নমুনা পুনরায় পরীক্ষা করলে হয়ত নতুন তথ্য উঠে আসতে পারে। সম্প্রতি, ফ্রান্সের একটি হাসপাতালে তেমনই ঘটনা ঘটেছে। সেখানে ডিসেম্বরে নিউমোনিয়া রোগীদের সংরক্ষিত নমুনাগুলি এখন পুনরায় পরীক্ষা করে দেখা যায়, একটি কোভিড-১৯ সংক্রমিত।

এখনও পর্যন্ত বিশ্বে গৃহীত সত্য হল, চিনের উহান থেকেই এই ভাইরাসের উৎপত্তি। ওই ফরাসি ব্যক্তির নমুনা পজিটিভ হওয়ার পর এখন বিশেষজ্ঞরা মনে করছেন, হয়ত কোনওভাবে এমন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, যিনি চিনে সফর করেছিলেন তার আগে।

ঘটনাক্রমে জানা গিয়েছে, আক্রান্ত ফরাসি ব্যক্তি পেশায় মৎস্যজীবী। কিন্তু, তিনি কোনওদিন চিনে যাননি। তাউ হু-এর দাবি, এর থেকে একটা বিষয় স্পষ্ট যে, ডিসেম্বরের আগেই চিনে হানা দিয়েছিল করোনাভাইরাস। তখন কেউ তা চিনতে পারেনি।

এই পরিস্থিতিতে, বিশ্বের প্রতিটা দেশকে হু অনুরোধ করেছে, ২০১৯ সালের যাবতীয় অজানা জ্বরের নমুনা নতুন করে কোভিড পরীক্ষা করতে। তার থেকে প্রমাণ হবে যে, ডিসেম্বরের অনেক আগে থেকেই থাবা বসাতে শুরু করেছিল নোভেল করোনাভাইরাস।

এদিকে, ফ্রান্সের এই ঘটনা করোনাভাইরাসের উৎসের তত্ত্বে নতুন মোড় এনে দিল। এই বিষয়টিকে হাতিয়ার করে ফের একবার চিনকে আক্রমণ করেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও। তিনি বলেন, বিশেষজ্ঞরা মানতে না চাইলেও, তাঁদের কাছে প্রমাণ আছে যে, চিনের গবেষণাগার থেকেই বেরিয়েছে করোনাভাইরাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget