এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest: প্রমাণ কোথায়? ঠিক ভোটের আগেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার? ED-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Supreme Court: মঙ্গলবার কেজরিওয়ালের আবেদনের শুনানি চলছিল আদালতে।

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে লাগাতার। সেই নিয়ে এবার সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হল কেন, ED-কে প্রশ্ন করল দেশের শীর্ষ আদালত। ED-র হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই আদালতে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। (Arvind Kejriwal Arrest)

মঙ্গলবার কেজরিওয়ালের আবেদনের শুনানি চলছিল আদালতে। সেই সময় বিচারপতি সঞ্জীব খন্নার প্রশ্নের মুখে পড়ে ED. বিচারপতি বলেন, "স্বাধীনতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করতে পারবেন না কেউ। গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল, জবাব চাওয়া হচ্ছে।" তদন্ত প্রক্রিয়া শুরু করা থেকে গ্রেফতারির মধ্যে যে সময়ের ব্যবধান, তা নিয়েশুক্রবারের মধ্যে জবাব চাওয়া হয়েছে ED-র কাছ থেকে। (Supreme Court)

কেজরিওয়ালের গ্রেফতারির সময়কাল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, উপযুক্ত আইনি প্রক্রিয়া ছাড়া কারও বিরুদ্ধে অপরাধ মামলার সংক্রান্ত পদক্ষেপ করা আদৌ সম্ভব কি না, তাও ED-র কাছে জানতে চায় আদালত। বিচারপতি খন্না বলেন, "এই মামলায় কোনও সংযুক্ত পদক্ষেপ করা হয়নি। যদি তা করা হয়ে থাকে, তাহলে কেজরিওয়াল তাতে যুক্ত বলে দেখান। বলুন, নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল?" এর আগে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার মামলাতেও কেজরিওয়াল সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সেই তথ্য হাতে পাওয়া যায়নি বলেও এদিন মন্তব্য করে আদালত। 

আরও পড়ুন: AstraZeneca Vaccine Side Effect: আশঙ্কায় সিলমোহর, করোনা-টিকায় বিরল রোগ, ভারতীয়দের ঝুঁকি কতটা

এদিন কেজরিওয়ালের হয়ে আদালতে সওয়াল করছিলেন অভিষেক মনু সিঙ্ঘভি। আদালতে তিনি জানান, ED-র হাতে অপরাধ সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ নেই। কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় যুক্ত বলে প্রমাণই দেখাতে পারেনি তারা। আগামী ৩ মে এই মামলার পরবর্তী শুনানি। তার আগে, ৩ মে-র মধ্যে জবাব দিতে বলা হয়েছে ED-কে। 

গত ২১ মে দিল্লির বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। ১ এপ্রিল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। ৭ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এর আগে, দিল্লি হাইকোর্ট যদিও কেজরিওয়ালের গ্রেফতারিতে বেআইনি কিছু দেখতে পায়নি, কিন্তু সুপ্রিম কোর্ট এদিন গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলল, যা নিয়ে লাগাতার সুর চড়িয়ে আসছে আম আদমি পার্টি-সহ অন্য বিজেপি-বিরোধী দলগুলি। লোকসভা নির্বাচনের মুখে কেজরিওয়ালের প্রচার আটকাতেই এমন পদক্ষেপ বলে অভিযোগ তাদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget