এক্সপ্লোর

জেএনইউয়ে যান, বলেছিলেন, প্রধানমন্ত্রী দেখতে চান রাহুলকে. সে জন্যই কি সঙ্কটে দীপিকা, উঠছে প্রশ্ন

যদিও বিজেপির দাবি, তদন্তের স্বার্থেই এ সব হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

মুম্বই: ড্রাগ-তদন্তে শনিবার এনসিবির মুখোমুখি হবেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে স্বামী রণবীর সিংহের সঙ্গে গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি। এখন সেদিকেই নজর গোটা দেশের। মস্তানির মুখ থেকে কোন রহস্য বার হয়, তার অপেক্ষায় সবাই। এদিনই গোয়া থেকে মুম্বই ফেরেন সারা আলি খান। হায়দরাবাদ থেকে মুম্বই আসেন রকুলপ্রীত সিংও। তিনজনকেই সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শনিবার সারা, দীপিকা ও শ্রদ্ধা কপূর- তিনজনেরই এনসিবির  সামনে হাজিরা দেবেন। ড্রাগ-তদন্তে দীপিকার নাম উঠে আসে ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে। এনসিবি সূত্রে দাবি, হোয়াটস অ্যাপ চ্যাট অনুযায়ী, দীপিকা তাঁর ম্যানেজার করিশমাকে প্রশ্ন করেন, তোমার কাছে মাল আছে? করিশমা জবাব দেন, হ্যাঁ, বাড়িতে আছে। তবে আমি বান্দ্রায়। যদি রাজি থাক তাহলে অমিতের সঙ্গে কথা বলতে পারি। উত্তরে দীপিকা লেখেন, হ্যাঁ, প্লিজ বল। মিনিট চারেক বাদে করিশমার উত্তর, অমিতের কাছে আছে। তখন দীপিকা জানতে চান, ওর কাছে হ্যাশ আছে তো? উইড নয় কিন্তু। কিছুক্ষণ বাদে করিশমা লেখেন, তুমি কোকোর কাছে কখন আসছ? দীপিকা বলেন, সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে। আর এই প্রেক্ষাপটে অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নাগমার প্রশ্ন,  হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে অভিনেত্রীদের ডাকা হচ্ছে। কিন্তু যে কঙ্গনা রানাওয়াত নিজে প্রকাশ্যে ড্রাগ আসক্তির কথা স্বীকার করেছেন, তাঁকে কেন ডাকছে না এনসিবি? তাদের কাজ কি প্রয়োজনমতো তথ্য ফাঁস করে জনপ্রিয় অভিনেত্রীদের হেনস্থা করা? দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে পড়ুয়াদের হামলার অভিযোগ ওঠার পর, সেখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। তখন বিজেপির জনৈক নেতা দীপিকার ছবি বয়কটের ডাক দিয়েছিলেন, আবার বিজেপির হেভিওয়েট নেতা গোপাল ভার্গব বলেছিলেন, নায়িকার তো মুম্বইতে নাচা উচিত, জেএনইউ-তে যাওয়ার কী দরকার? এর আগে ২০১১ সালে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, আমি রাজনীতি বেশি বুঝি না। তবে টিভিতে দেখে যেটুকু বুঝেছি, রাহুল গাঁধী নিজের কাজের মধ্যে দিয়ে, যুব সম্প্রদায়ের মধ্যে উদাহরণ হিসেবে উঠে এসেছেন। আশা করি একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন। এরপর দীপিকাকে প্রশ্ন করা হয়, আপনি কি রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? উত্তরে দীপিকা বলেন, নিশ্চয়ই। আমি মনে করি, তরুণদের সঙ্গে তিনি সহজেই মিশে যেতে পারেন। তাঁর ভাবনা চিন্তা প্রথাগত, তবে তিনি কাজ করেন ভবিষ্যতের কথা ভেবে। আর দীপিকার মুখে রাহুলের প্রশংসা শুনে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে ঝাঁপিয়ে পড়েছিলেন মোদি মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি! এবার ড্রাগ তদন্তে সবার প্রথম বলিউডের হেভিওয়েটদের মধ্যে সেই দীপিকাকেই ডাকল কেন্দ্রীয় এজেন্সি এনসিবি! যদিও বিজেপির দাবি, তদন্তের স্বার্থেই এ সব হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

সেরা শিরোনাম

No PUC, No Fuel: পলিউশন সার্টিফিকেট না থাকলে মিলবে বা পেট্রোল, দূষণ ঠেকাতে পদক্ষেপ করল এখানের সরকার
পলিউশন সার্টিফিকেট না থাকলে মিলবে বা পেট্রোল, দূষণ ঠেকাতে পদক্ষেপ করল এখানের সরকার
Jammu And Kashmir: এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার 'টপ কম্যান্ডার', জম্মু কাশ্মীরের বুদগামে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার 'টপ কম্যান্ডার', জম্মু কাশ্মীরের বুদগামে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
Jaishankar On Food Crisis : কয়েক মাসের মধ্যেই প্রবল খাদ্যসঙ্কট, খরচ হবে আকাশছোঁয়া, ভয়ঙ্কর ভবিষ্যতের সতর্কবার্তা খোদ জয়শঙ্করের মুখে
কয়েক মাসের মধ্যেই প্রবল খাদ্যসঙ্কট, খরচ হবে আকাশছোঁয়া, ভয়ঙ্কর ভবিষ্যতের সতর্কবার্তা খোদ জয়শঙ্করের মুখে
Jammu And Kashmir News: ক্যাম্পে ঢুকে আচমকাই এলোপাথাড়ি গুলি CISF জওয়ানের, নিহত তাঁরই চার সহকর্মী, কী ঘটেছে কাঠুয়াতে ?
ক্যাম্পে ঢুকে আচমকাই এলোপাথাড়ি গুলি CISF জওয়ানের, নিহত তাঁরই চার সহকর্মী, কী ঘটেছে কাঠুয়াতে ?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget