এক্সপ্লোর

Vogue এর কভারে কমলা হ্যারিসের গায়ের রং কেন ফরসা? সমালোচনা নেটিজেনদের

কোনও মহিলার সমাজ জীবনে কৃতিত্বকে তুলে ধরে Vogue। যেখানে প্রাধান্য পাওয়ার কথা নয়, তিনি সাদা না কালো। তাই তরুণীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে Vogue। কিন্তু কমলাকে ফরসা দেখিয়ে এবার বিতর্কের কেন্দ্রে আন্তর্জাতিক ম্যাগাজিনটি।

ওয়াশিংটন: আন্তর্জাতিক ম্যাগাজিন Vogue-এ এবার জায়গা করে নিলেন আমেরিকার নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  Vogue ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংস্করণের কভারে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের অভিযোগ, ভাইস প্রেসিডেন্টের গায়ের আসল যা রং, তা না দেখিয়ে তাঁকে বেশ ফরসা দেখানো  হয়েছে।

কোনও মহিলার সমাজ জীবনে কৃতিত্বকে তুলে ধরে Vogue। যেখানে প্রাধান্য পাওয়ার কথা নয়, তিনি সাদা না কালো। তাই তরুণীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে Vogue। কিন্তু কমলাকে ফরসা দেখিয়ে এবার বিতর্কের কেন্দ্রে আন্তর্জাতিক ম্যাগাজিনটি। ট্যুইটারে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন নেটিজেনরা।

 

 মার্কিন যুক্তরাষ্ট্রের আড়াইশো বছরের নির্বাচনের ইতিহাসে এই ঘটনা প্রথম। হ্যারিস আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট। কৃষ্ণাঙ্গী হ্যারিস আধা ভারতীয়, আধা জামাইকান। ভারতীয় বংশোদ্ভূতে আমেরিকার ক্ষমতার মসনদে বসার ঘটনা প্রথম। তাঁকে এবার কভারে রাখল Vogue। কিন্তু তা নিয়েই সমালোচনা ঝড় সোশাল মিডিয়ায়।

নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করেছে Vogue। প্রথমটায় দেখা যাচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ড। গোলাপি রঙের পর্দার সামনে পোজ দিচ্ছেন কমলা। পরনে কালো ট্রাউজার এবং কোট। কভারের ক্যাপশনে লেখা ‘বি দ্য পিপল, ফর দ্য পিপল, দ্য ইউনাইটেড স্ট্যাটস অব ফ্যাশন’। আরেকটা ছবিতে পাউডার ব্লু রংয়ের কোট, ট্রাউজার পরে আছেন তিনি। ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এন্ড দ্য নিউ আমেরিকা। কিন্তু দুটি ছবিতে তাঁর গায়ের রং অনেক বেশি সাদা বলে দাবি নেটিজেনদের একাংশ।

ট্যুইটারে একজন  লিখেছেন, আমার কাছে ৪টি ছবি আছে কমলার, যেটা Vogue কভারের থেকে অনেক ভাল। নারীবাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আরেকজন লিখেছেন, যেভাবে এই ছবি সাদা করা হয়েছে তার মান অত্যন্ত খারাপ। Vogue এর মানের তুলনায় ছবির সামঞ্জস্য নেই। এটা সত্যিই কমলা হ্যারিসের ছবি। আমি ভাবলাম এটা ভুয়ো ছবি। এতটাই খারাপ এর মান।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget