এক্সপ্লোর

মুসলিম সংরক্ষণে ‘না’, মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি চাপ দিতে ইস্তফা দিলে শিবসেনার পাশে দাঁড়াবে, জানাল বিজেপি

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে জানিয়েছন, তাঁর কাছে মুসলিম সংরক্ষণের প্রস্তাব আসেনি, এলে তার বাস্তবতা, গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে।

মুম্বই: মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারের শরিক এনসিপি নেতা তথা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক সম্প্রতি রাজ্যের মুসলিমদের জন্য শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে বিধানসভায় বিল আনার কথা বলেছেন। কংগ্রেস তাঁর বক্তব্যে সায় দিয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট জানান, তাঁরা মুসলিমদের সংরক্ষণের পক্ষপাতী এবং জোট সরকারের কোঅর্ডিনেশন কমিটিতে এ নিয়ে আলোচনা হবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে জানিয়েছন, তাঁর কাছে মুসলিম সংরক্ষণের প্রস্তাব আসেনি, এলে তার বাস্তবতা, গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে। কিন্তু বিরোধী দল বিজেপি জানিয়ে দিল, তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত বলে মনে করে না। দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার বলেছেন, শিবসেনা ঠিক অবস্থানই নিয়েছে। ওরা সংবিধান মেনে কথা বলেছে। সংবিধানে ধর্মভিত্তিক সংরক্ষণের সংস্থান নেই। ধর্মের মাপকাঠিতে শুধু মুসলিমদের সংরক্ষণ দেওয়া হলে শিখ, খ্রিস্টানরা কী অপরাধ করল! তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এমনিতেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে, যার মধ্যেই মুসলিম, খ্রিস্টানরাও পড়ছে। আমার মনে হয়, উদ্ধবজী খুব ভাল অবস্থান নিয়েছেন। শিবসেনার সঙ্গে আমাদের জোট হয়েছিল আদর্শের ভিত্তিতে। কংগ্রেস, এনসিপি এই ইস্যুতে চাপ দিলে শিবসেনার ভয় পাওয়ার কিছু নেই। ওরা চাপ দিতে সরকার ছাড়লেও আমরা এই ইস্যুতে সরকারের পাশে দাঁড়াব।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
TMC Leader Arrested: আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
TMC Leader Arrested: আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget