এক্সপ্লোর

Election Results 2022: গুজরাতে কাজ করবে মোদি ম্যাজিক? হিমাচলে বিজেপির সঙ্গে সমানে টক্কর কংগ্রেসের

Gujarat, Himachal Election Results 2022:গত ৩ দশকে কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। এবার বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একইভাবে আপের কাছেও বড় চ্যালেঞ্জ এই ভোট।

নয়াদিল্লি: সপ্তমবার কি গুজরাতে মসনদে বসবে বিজেপি (BJP)? কাজ করবে মোদি (Narendra Modi) ম্যাজিক? কার দখলে হিমাচল প্রদেশ? গত ৩ দশকে কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। এবারও বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি, কংগ্রেসের সঙ্গে ভোটের ময়দানে আপ। একইভাবে আম আদমি পার্টির কাছেও বড় চ্যালেঞ্জ এই ভোট। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তা নির্ধারণ করবে এই নির্বাচনের ফল। তবে শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।                                                              

দুই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই: এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে গুজরাত-হিমাচলের ভোটগণনা। আড়াই দশক পেরিয়ে এবার মোদির রাজ্যে টানা তিনদশক ক্ষমতা দখলের পথে বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুজরাতে ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ এগিয়ে রয়েছে ৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৯ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৪ শতাংশ। হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। হিমাচলে ৩১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে। 

হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ছে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়ছে ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ছে ২৯টি আসনে। সিপিআইএম লড়ছে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ছে ৬টি আসনে। অন্যদিকে ১৮২ আসনের গুজরাত বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয়। গত ১ এবং ৫ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হয়। এদিন মোট ৩৭ কেন্দ্রে ভোটগণনা হচ্ছে। আঞ্চলিক দলগুলি থাকলেও, এ বারে গুজরাতে মূলত বিজেপি-কংগ্রেস-আপ— ত্রিমুখী লড়াই। বুথফেরত সমীক্ষায় যদিও বিজেপি-রই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। 

আরও পড়ুন: Gujarat Election 2022: ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে দলের প্রার্থী হার্দিক

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার ফেস করতে হবে’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার ফেস করতে হবে’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget