এক্সপ্লোর

Covid Variant Updates: এক দেহে কোভিডের দুই ভ্যারিয়েন্টের হানা, বিরল সংক্রমণে মৃত্যু মহিলার

একই দেহে একযোগে হানা দিয়েছে দুই কোভিড ভ্যারিয়েন্ট। আলফা,বিটা ভ্যারিয়েন্টের জেরে মৃত্যু হয়েছে ৯০ বছরের এক মহিলার। বর্তমানে কোভিডের এই দুই ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা বাড়ছে বিশ্বের।

ব্রাসেলস : একই দেহে কোভিডের দুই ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যু হল ৯০ বছরের এক মহিলার। গবেষকরা জানিয়েছেন, করোনার আলফা , বিটা দুই মারাত্মক ভ্যারিয়েন্ট একযোগে হানা দিয়েছিল বেলজিয়ামের ওই মহিলার দেহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে এই দুই করোনার ভ্যারিয়েন্ট বর্তমানে সবার চিন্তার কারণ।

সম্প্রতি 'ইউরোপিয়ান কংগ্রেস অফ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস'-এর আলোচনাসভা শুরু হয়েছে অনলাইনে। গত ৯ জুলাই থেকে আরম্ভ হয়েছে এই আলোচনাচক্র। সেখানেই ওই মহিলার মৃত্যুর উল্লেখ করেন আলস-এর ওএলভি হাসপাতালের গবেষকরা। একই দেহে দুই করোনা ভাইরাসের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেন হাসপাতালের মলিকিউলার বায়োলজিস্ট অ্যানে ভেঙ্কারবার্ঘেন।

তিনি বলেন, ''বেলজিয়ামে এখন একসঙ্গে হানা দিয়েছে করোনার দুই শক্তিশালী ভ্যারিয়েন্ট। এই প্রথম ওই মহিলার মাধ্যমে এই ধরনের কেস সামনে এল সবার। এর আগে কো-ইনফেকশনের ঘটনা সরকারিভাবে নথিভুক্ত হয়নি। যা খুবই চিন্তার কারণ। ওই মহিলার দেহে একসঙ্গে কোভিডের আলফা ও বিটা ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে। তার মানে দুই ব্যক্তির থেকে এই সংক্রমণ ছড়িয়েছে তাঁর দেহে। দুর্ভাগ্য কাদের থেকে   এই সংক্রমণ ওই মহিলার দেহে ছড়িয়েছে তা আমরা জানি না।" 

ওএলভি হাসপাতালের গবেষক দল জানিয়েছে, গত ৩ মার্চ হাসপাতালে ভর্তি হন ওই বয়স্ক মহিলা। পরবর্তীকালে তাঁর দেহে কোভিড ধরা পড়ে।বাড়িতেই চিকিৎসা শুরু হয় তাঁর। তবে শেষরক্ষা হয়নি। মারা যান ৯০ বছরের ওই মহিলা। পরিচিতদের থেকে জানা যায়, কোভিডের ভ্যাক্সিন নেওয়া ছিল না তাঁর।কোভিডে আক্রান্ত হওয়ার প্রথম দিকে সেরকম কোনও শ্বাসকষ্ট হচ্ছিল না মহিলার। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও ভালো ছিল।যদিও পরে অস্বাভাবিক শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। করোনা ধরা পড়ার পাঁচদিনের মাথায় সংক্রমণে মৃত্যু হয় ওই মহিলার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, Alpha (B117) ও Beta (B1351) ভ্যারিয়েন্ট বর্তমানে সারা বিশ্বের কাছে চিন্তার কারণ। ইতিমধ্যেই আলফা (ব্রিটেন) ও বিটা (দক্ষিণ আফ্রিকা)র এই দুই কোভিড ভ্যারিয়েন্টকে (Variant of concern)তকমা দিয়েছে WHO। 

সেরা শিরোনাম

সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?
সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Strait of Hormuz : 'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি হাসপাতালে ! ভেন্টিলেটর ফেটে ঝলসে গেল ৩ শিশু
ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি হাসপাতালে ! ভেন্টিলেটর ফেটে ঝলসে গেল ৩ শিশু
Sandwitch Worm Forund: স্যান্ডউইচের কামড় দিতেই বেরোল পোকা, দেখেই গা গুলিয়ে উঠল কাস্টমারের, জনপ্রিয় রেস্তোরাঁতে ভয়ঙ্কর ঘটনা
স্যান্ডউইচের কামড় দিতেই বেরোল পোকা, দেখেই গা গুলিয়ে উঠল কাস্টমারের, জনপ্রিয় রেস্তোরাঁতে ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget