এক্সপ্লোর

ট্রাম্পকে বিষমেশানো চিঠি পাঠিয়ে মারার চেষ্টা! গ্রেফতার মহিলা

স্বাভাবিক ভাবেই চিঠি আর ট্রাম্পের কাছে পৌঁছয়নি। যাঁরা চিঠি পরীক্ষা করেছিলেন, তাঁরাও সুস্থ আছেন।

ওয়াশিংটন:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার খবরে গোটা বিশ্বেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এক মহিলা চিঠিতে বিষ মিশিয়ে তাঁকে মারতে চেয়েছিলেন বলে অভিযোগ। আমেরিকা-কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ওই মহিলা কানাডার অধিবাসী। ঘটনার সূত্রপাত শনিবার। হোয়াইট হাউসের ডাক বিভাগে একটি চিঠি এসে পৌঁছয়। প্রতিদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের নামে একাধিক চিঠি সেখানে আসে। হোয়াইট হাউসের অন্য সদস্যদের নামে এবং সরকারি বিভিন্ন চিঠিও সেখানে আসে। প্রতিটি চিঠি পরীক্ষা করে হোয়াইট হাউসের ভিতরে পাঠানো হয়। ট্রাম্পের নামে আসা একটি চিঠি পরীক্ষা করতে গিয়েই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, ওই চিঠিতে বিষ মেশানো আছে। খবর দেওয়া হয় বিশেষজ্ঞদের। তাঁরা এসে পরীক্ষা করে জানান, চিঠির মধ্যে রাইসিন নামক এক ভয়াবহ বিষ মেশানো আছে। ওই বিষ পেটে গেলে বা বিষের চড়া গন্ধ শুঁকলে প্রথমে বমি হবে। তার পর শরীরের ভিতর রক্তক্ষরণ হবে। কিছুক্ষণের মধ্যেই ব্যক্তির মৃত্যু হতে পারে। রাইসিন নামক বিষাক্ত পদার্থটি প্রাকৃতিকভাবেই ভেরেন্ডার বীজ থেকে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও গোয়েন্দা সংস্থাগুলো প্যাকেটটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মাধ্যমে এ ধরনের আরও প্যাকেট পাঠানো হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ শনিবার জানিয়েছে, তারা হোয়াইট হাউসের উদ্দেশ্যে ‘সন্দেহজনক চিঠি’ পাঠানোর ঘটনার তদন্তে এফবিআইর সঙ্গে কাজ করছে। স্বাভাবিক ভাবেই চিঠি আর ট্রাম্পের কাছে পৌঁছয়নি। যাঁরা চিঠি পরীক্ষা করেছিলেন, তাঁরাও সুস্থ আছেন। এদিকে রবিবার কানাডা-আমেরিকার সীমান্ত থেকে ওই চিঠি প্রেরককে গ্রেফতার করা হয়েছে বলে মার্কিন পুলিশ দাবি করেছে। অভিযোগ, তিনি নিউ ইয়র্ক সিটি এবং ক্যানাডার সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন। ট্রাম্প ছাড়াও জেলেও একই ধরনের চিঠি তিনি পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই মহিলার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছে। কানাডার পুলিশ জানিয়েছে, চিঠিটি যে কানাডা থেকে পাঠানো হয়েছিল, তার প্রমাণ তারা পেয়েছে। মার্কিন পুলিশের হাতে সেই তথ্য প্রমাণ তুলে দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget