এক্সপ্লোর

২০২৪ পর্যন্ত গোটা বিশ্বের সবার জন্য যথেষ্ট সংখ্যক কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা হবে না, জানালেন সিরাম সিইও পুনাওয়ালা

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন আগামী বছরের গোড়ায় করোনা মোকাবিলায় ভ্যাকসিন এসে যাবে বলে গতকাল জানিয়ে বলেছেন, সামনের বছরের প্রথম ত্রৈমাসিক নাগাদ হয়তো ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। আর পরদিনই এই অভিমত জানালেন পুনাওয়ালা।

লন্ডন: সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য ২০২৪ এর শেষ অবধি যথেষ্ট সংখ্যক করোনাভাইরাস মোকাবিলায় ভ্য়াকসিনের ব্য়বস্থা হবে না। এমনই জানালেন আদর পুনাওয়ালা। দুনিয়ার সবচেয়ে বড় ভ্য়াকসিন নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (সিআইআই) চিফ এক্সিকিউটিভ হিসাব কষে দেখিয়েছেন, যদি ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হয়, তবে সারা পৃথিবীর সব লোকের জন্য প্রয়োজন হবে প্রায় ১৫ বিলিয়ন ডোজ। এটা মাথায় রেখে তিনি বলেছেন, এই গ্রহের সব বাসিন্দার ভ্যাকসিন পেতে পেতে ৪-৫ বছর লেগে যাবে। পুণের ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি কোভিড-১৯ মোকাবিলায় কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে অ্যাসট্রাজেনেকা ও নোভাভ্য়াক্স সমেত ৫টি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির শরিক হয়েছে। ১০০ কোটি ডোজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তারা। এর অর্ধেক তারা ভারতের জন্য বরাদ্দ রেখেছে বলেও জানিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন আগামী বছরের গোড়ায় করোনা মোকাবিলায় ভ্যাকসিন এসে যাবে বলে গতকাল জানিয়ে বলেছেন, সামনের বছরের প্রথম ত্রৈমাসিক নাগাদ হয়তো ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। আর পরদিনই এই অভিমত জানালেন পুনাওয়ালা। সিরামের ১০০ কোটি ডোজ তৈরির প্রতিশ্রুতি সম্পর্কে তিনি জানান, অন্য ভ্যাকসিন নির্মাতাদের তুলনায় তাঁদের ক্ষমতা অনেক বেশি। বলেন, আমি জানি, গোটা বিশ্ব আশা রাখতে চাইছে, কিন্তু আমি শুনিনি এখনও পর্যন্ত আমাদের টার্গেটের ধারেকাছে কেউ রয়েছে। ব্রিটিশ ব্যবসা সংক্রান্ত সংবাদপত্র দি ফিনান্সিয়াল টাইমস-এর খবর, অ্যাসট্রাজেনেকার সঙ্গে বোঝাপড়া অনুসারে সিরাম ৬৮টি দেশের জন্য় এমন ভ্য়াকসিন বানাতে চায় যার প্রতি ডোজের দাম পড়বে প্রায় ৩ ডলার। ৯২টি দেশের জন্য় নোভাভ্যাক্সের সঙ্গে হওয়া তাদের চুক্তি অনুসারে একই দাম পড়বে প্রতি ডোজ ভ্যাকসিনের। এমনকী সিরাম স্পুটনিক ভ্যাকসিন বানাতে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গেও হাত মেলাতে পারে বলে দাবি করেছে সংবাদপত্রটি। গত সপ্তাহেই ব্রিটেনের এক অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় অ্যাসট্রাজেনেকা অক্সফোর্ডের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল বা মানবশরীরে প্রয়োগ স্থগিত রাখে। সিরামও ভারতে ট্রায়াল সাময়িক বন্ধ রাখে ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়া তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়ায়। যদিও ব্রিটেনে ট্রায়াল ফের শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget