এক্সপ্লোর

World Happiness Report: চিন, নেপাল, পাকিস্তানও এগিয়ে, সুখী দেশের তালিকা প্রকাশ, কোথায় দাঁড়িয়ে ভারত?

Happiest Countries in the World: আগের বছরের তুলনায় কোনও পরিবর্তন হয়নি ভারতের অবস্থানে।

নয়াদিল্লি: পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে একটানা সাতবার শীর্ষে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে বুধবার। রাষ্ট্রপুঞ্জের সাহায্যপ্রাপ্ত ‘World Happiness Report’-এ একেবারে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। আগের বছরের তুলনায় কোনও পরিবর্তন হয়নি ভারতের অবস্থানে। তালিকায় ১২৬তম স্থানে রয়েছে তারা। (World Happiness Report)

‘World Happiness Report’ যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে প্রথম দশে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইজরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লাক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই নিয়ে পর পর সাত বছর পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বিবেচিত হল ফিনল্যান্ড। (Happiest Countries in the World)

এই মুহূর্তে প্যালেস্তাইনের হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইজরায়েলের। সুখী দেশের তালিকায় ইজরায়েলকে উপরের দিকে রাখার যুক্তিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০২২ সাল থেকেই প্রথম দশে রয়েছে ইজরায়েল। তিন বছরের গড় হিসেব ধরে যেহেতু রিপোর্ট তৈরি হয়, তাই এবছরের তালিকাতেও ইজরায়েল রয়েছে। যুদ্ধ সঙ্কট ডেকে আনলেও, তার আগে পর্যন্ত ইজরায়েলের নাগরিকরা জীবন নিয়ে মোটামুটি সন্তুষ্টই ছিলেন। সরকারি পরিষেবা, সুযোগ-সুবিধায় কোনও খামতি ছিল না।

ভারতের পড়শি দেশ চিন তালিকায় ৬০তম স্থানে রয়েছে। নেপাল ৯৩তম স্থানে, পাকিস্তান ১০৮তম স্থানে, মায়ানমার ১১৮তম স্থানে, শ্রীলঙ্কা ১২৮তম স্থানে, বাংলাদেশ ১২৯তম স্থানে, আফগানিস্তান ১৪৩তম স্থানে। আফগানিস্তান তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে।

সুখী দেশের তালিকা ২০২৪

২০২৪ সালের ‘World Happiness Report’ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম তালিকায় প্রথম ২০-র মধ্যে নেই আমেরিকা এবং জার্মানি। সেই জায়গা নিয়ে কস্টা রিকা এবং কুয়েত। আমেরিকা ২৩তম স্থানে রয়েছে, জার্মানি রয়েছে ২৪তম স্থানে। কস্টি রিকা ১২তম স্থানে দখল করেছে। কুয়েত রয়েছে ১৩তম স্থানে।

আরও পড়ুন: Sacred Buddha Relics:মাসখানেকের 'সফর' শেষে সশিষ্য 'ফিরছেন' তথাগত! সংরক্ষিত স্মৃতিচিহ্ন ঘিরে উন্মাদনা তাইল্যান্ডে

দেশের নাগরিকদের জীবন-যাপনের গুণমান, শিক্ষা, মাথাপিছু আয়, সামাজিক গ্রহণযোগ্যতা,  সুস্থতা, আয়ুকাল, স্বাধীনতা, দুর্নীতি এবং উদারতার নিরিখে সুখী দেশের রিপোর্ট তৈরি হয়। এবারের রিপোর্টে ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের কথা উঠে এসেছে বার বার। আগের তুলনায় বর্তমান তরুণ প্রজন্ম অনেক বেশি দুঃখী বলে জানানো হয়েছে। সেই তুলনায় বয়স্করা জীবন নিয়ে সন্তুষ্ট।

বিশেষ করে ৩০ অনূর্ধ্বরা জীবনের গতিপথ নিয়ে সন্তুষ্ট নন বলে উঠে এসেছে রিপোর্টে। আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশেও এই প্রবণতা বেড়েছে। সেই নিরিখে ইউরোপের দেশগুলিতে তরুণ প্রজন্ম অনেক বেশি প্রাণোচ্ছ্বল বলে জানা গিয়েছে। আফ্রিকার দেশগুলিতে মানুষের জীবনযাপনের মানে বৈষম্য সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget