এক্সপ্লোর

World Hottest Day : ক্রমশ তেতে উঠছে পৃথিবী, আগের সব রেকর্ড ভেঙে বিশ্বের উষ্ণতম দিন

Weather : আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরাও কিছুদিন আগেই জানিয়েছিলেন, এরকম টানা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাক্রম আগে তাঁরা গাঙ্গেয় বঙ্গে দেখেননি।

নিউইয়র্ক : গ্লোবাল ওর্য়ামিং (Global Warming) নিয়ে শোনা যাওয়া সতর্কবার্তা যে আর মোটেই হালকাভাবে নেওয়ার উপায় নেই, সেটাই যেন থার্মোমিটারের কাঁটা প্রমাণ দিয়ে গেল। আগের যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব সাক্ষী হল উষ্ণতম দিনের (World Hottest Day)। গত ৩ জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ। ২০১৬ সালের অগাস্ট মাসে ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতদিন ছিল সর্বোচ্চ। ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (US National Centers for Environmental Prediction) যে তথ্য জানিয়েছে।

আর যে তথ্য সামনে আসার পর থেকেই নতুন আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। 'মানবসভ্যতার জন্য মৃত্যুঘণ্টা' বলেই ঘটনাক্রমকে অভিহিত করছেন বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা, এমন একটা দিনের সাক্ষী হওয়া যথেষ্ট আশঙ্কার। এল নিনোর (El Nino) যে প্রবণতা তৈরি হয়েছে, তা বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন তাঁরা। বার্কলে আর্থে গবেষণারত বিজ্ঞানী জেকে হাউসফাদারের আশঙ্কা, 'দুর্ভাগ্যজনকভাবে এরকম চিন্তার দিন আরও বাড়বে। আরও চিন্তার রেকর্ড তৈরি হবে। গোটা বিশ্বে যেভাবে কার্বন ডাই অক্সাইড ও গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়েছে, তার সঙ্গে যোগ হয়েছে এল নিনোর প্রবণতা, সবমিলিয়ে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধিরই আশঙ্কা।'

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে শুরু করে এশিয়া, আমেরিকা বা ইউরোপ মহাদেশ প্রবল তাপপ্রবাহের জের ছড়িয়ে পড়ছে সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরাও কিছুদিন আগেই জানিয়েছিলেন, এরকম টানা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাক্রম আগে তাঁরা গাঙ্গেয় বঙ্গে দেখেননি। ক্যালেন্ডারের খাতায় বর্ষা হলেও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এখনও তাপের যথেষ্ট দাপট জারি রয়েছে। আর তাপের জের শুধু জীবনযাত্রাতেই নয়, পড়তে শুরু করেছে পকেটেও। প্রথমে তাপপ্রবাহ ও পরে মাঝে কয়েকদিনের অতিবৃষ্টিতে কার্যত আকাশ ছুঁয়েছে সবজির দাম। নিত্যপণ্যের দামবৃদ্ধির মাঝেই যা কার্যত চিন্তা বাড়াচ্ছে ক্রমশ।

এদিকে, আগামী বেশ কয়েকবছর ভারত-পাকিস্তান সহ এশিয়ার একাধিক দেশে তাপপ্রবাহের রেশ বাড়বে বলেই কিছুদিন আগে একাধিক বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর তাপপ্রবাহ থেকে বাঁচতে আগামী কয়েকবছরের মধ্যে এসি-র ব্যবহার আরও বাড়বে বলেই আশঙ্কা তাদের। আর যার জেরে আখেরে পরিবেশে আরও বেশি গরম বাড়ার আশঙ্কা। গাছ লাগিয়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের ওপর নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবী ভবিষ্যতের প্রজন্মের জন্য থাকার বেশ কষ্টকর এক জায়গা হয়ে উঠবে বলেই আশঙ্কা সবমহলেই।

আরও পড়ুন- আরও বড় বিপদ ঘনিয়ে আসছে, ইন্টারনেট-বিদ্যুৎবিচ্ছিন্ন হতে পারে পৃথিবী, রক্ষাকবচ কি কাজে লাগবে!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget