এক্সপ্লোর

হাসিনাকে হত্যার চেষ্টা: ১০ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ আদালত

ঢাকা: ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ছক কষার দায়ে ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বাংলাদেশের একটি আদালত। একই মামলায় আরও ৯ জনকে ২০ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

২০০০ সালে দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জে হাসিনার গ্রামের বাড়ি লাগোয়া খোলা মাঠে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক লাগিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষেছিল দোষী সাব্যস্ত হওয়া ১৯ জন।

ওই দিনই হাসিনার সেখানে একটি জনসভা করার কথা ছিল। তবে, সভার আগেই বোমাটি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে নিরাপত্তাবাহিনী। ফলে, অল্পের জোরে রক্ষা পান প্রধানমন্ত্রী হাসিনা।

তদন্তে উঠে আসে, নিষিদ্ধ হরকত-উল-জেহাদি-ইসলামি (হুজি) প্রধান মুফতি হান্নান এই ঘটনার প্রধান কুচক্রী। প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হাই-কমিশনারকে হত্যার ঘটনায় চলতি বছরের গোড়ায় ফাঁসি হয় হান্নানের।

হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় মোট হান্নান সহ মোট ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। ৯ জনকে ২০ বছর কারাবাস ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চারজনকে বেকসুর খালাস করা হয়েছে।

এদিন রায় দিতে গিয়ে ঢাকার দ্বিতীয় স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের বিচারক মুমতাজ বেগম জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্তদের হয় ফাঁসি দেওয়া হবে না হলে গুলি করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে, হাইকোর্টের অনুমতি প্রয়োজন। এদিন আদালত কক্ষে ৮ দোষী সাব্যস্ত উপস্থিত ছিল। এই রায়কে চ্যালেঞ্জও করতে পারবে তারা।

এদিকে, শেখ হাসিনার ওপর আরেকটি হত্যার চেষ্টার মামলার শুনানিও প্রায় শেষ হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে। সেই সময় হাসিনা বিরোধী দলনেত্রী ছিলেন।

অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একটি গোষ্ঠীই এই হামলার নেপথ্যে দায়ী। বিএনপি নেতা তথা খালেদা জিয়ার ছেলে তারিক রহমান এই মামলায় মূল অভিযুক্ত।

হামলায় হাসিনা অল্পের জন্য প্রাণ বাঁচলেও, ২৩ জন মারা গিয়েছিলেন। মামলার রায় চলতি বছরের শেষে বের হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget