এক্সপ্লোর

২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হয়েছে বেইরুটে, দোষীদের কঠোর শাস্তি হবে, হুঁশিয়ারি লেবাননের প্রধানমন্ত্রীর

মঙ্গলবার পরপর দু’টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বেইরুট।

নয়াদিল্লি: বেইরুটের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল এবং মঙ্গলবার তারই বিস্ফোরণ ঘটেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে এ কথা জানিয়েছেন। প্রশাসনের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, বৈঠকে হাসান দিয়াব বলেছেন, কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট একটি গুদামে ছয় বছর ধরে ছিল, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। দিয়াব বলেছেন, ‘এটা মেনে নেওয়ার মত না এবং এই ইস্যুতে আমরা চুপ থাকতে পারি না। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের শাস্তি পেতে হবে।’ এর আগে লেবাননের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন, রাসায়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার পরপর দু’টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বেইরুট। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা নাগাদ বিস্ফোরণে কার্যত তছনছ এ শহর। এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে, অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এই ঘটনায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জখম প্রায় ৩০০০। ভাইরাল হওয়া ছবি-ভিডিওয় দেখা গিয়েছে, বন্দর এলাকায় বহু বড় বড় বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জানা যায়, ওই এলাকা থেকে ২০০ কিলোমিটার দূরেও পৌঁছেছে বিস্ফোরণের বিকট শব্দ। বিস্ফোরণের পরে ঘন ধোঁয়ার মেঘ কুণ্ডলী পাকিয়ে উঠছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেইরুট সমুদ্র বন্দরের আশেপাশের কোনও এলাকায় বিস্ফোরণটি ঘটলেও এর অভিঘাত ছড়িয়েছে বহুদূর। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ির কাচ ভেঙে গিয়েছে। গোটা এলাকায় অসংখ্য গাড়ি দগ্ধ হয়ে গিয়েছে। রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করা হয়েছে সাহায্যের আশ্বাস দিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget