এক্সপ্লোর

লন্ডনের বহুতল আবাসনে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৬, সন্দেহ আটক বহু

লন্ডন: পশ্চিম লন্ডনের বহুতলে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু। জখম ৫০ জন। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

রাতের আতঙ্ক ফিরল লন্ডনে। জঙ্গি হামলার পর এবার বিধ্বংসী আগুন। মঙ্গলবার স্থানীয় সময় রাত সওয়া ১টা নাগাদ পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটের লাটিমার রোডে অবস্থিত  ২৪ তলার গ্রেনফেল টাওয়ারে বিধ্বংসী আগুন লাগে। আগুনের জেরে বেশ কয়েকটি তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বস্তুত, এই বহুতলটি মূলত আবাসন হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। এখানে ১২০টি ফ্ল্যাটে থাকেন প্রায় ৬০০ জন। আগুন লাগার খবর মিলতেই ঘটনাস্থলে এক এক করে পৌঁছে যায় দমকলের ৪০ টি ইঞ্জিন।  উদ্ধার কাজে নামেন অন্তত ২০০ জন দমকল কর্মী। পৌঁছয় ২০টি অ্যাম্বুলেন্স। দ্রুত আহতদের বের করে নিয়ে য়াওয়া হয় হাসপাতালে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের তরফে জানানো হয়েছে, মোট ৭৪ জনের চিকিৎসা হাসপাতালে চলছে। এঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। দমকল কর্মীদের দাবি, বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। লন্ডনের দমকল বিভাগের প্রধান ড্যানি কটন বলেন, ২৯ বছরের কর্মজীবনে আমি এমন ভয়াবহ আগুন দেখিনি। ওই বহুতলে অনেকে আটকে পড়েছিলেন । আগুনের সঙ্গে দমকল কর্মীরা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন। অনেকে উদ্ধার করা হয়েছে। যদিও, লন্ডন মেয়র সাদিক খানের পাল্টা দাবি, এখনও অনেকের খোঁজ মিলছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির ওপরের তল থেকে মানুষের আর্তনাদের শব্দ পাওয়া গিয়েছে। আশপাশের এলাকার বাসিন্দাদের দাবি বহুতলের তিন তলা থেকে আগুন ওপরের তলগুলিতে ছড়িয়ে পড়ে।  ওপরতলা থেকে এক ব্যক্তিকে সাদা কাপড় নাড়িয়ে তাঁকে উদ্ধারের আকুতি জানাতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

দমকলকর্মীরা আশঙ্কা করছেন যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িটি। আশঙ্কায়, আশেপাশের বাসিন্দাদেরও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশকর্মীরা। এই অ্যাপার্টমেন্ট ব্লকটি তৈরি করা হয়েছিল ১৯৭৪ সালে। তবে, কিছুদিন আগে প্রায় সাড়ে ১০ মিলিয়ন পাউন্ড খরচে তার সংস্কার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget