এক্সপ্লোর

JK Rowling Threatened: ‘এবার তোমার পালা’, রুশদির পর নিশানায় রাওলিং! খুনের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা

Salman Rushdie Attack: মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাওলিং। তিনি যে স্ক্রিনশট তুলে ধরেছেন, তাতে লেখা রয়েছে, ‘চিন্তা কোরো না। এ বার তোমার পালা।’’

নয়াদিল্লি: হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সলমন রুশদি (Salman Rushdie)। সেই আবেহই এ বার ‘হ্যারি পটার’ স্রষ্টা জেকে রাওলিংকে (JK Rowling) খুনের হুমকি। রুশদিকে কোপানো নিয়ে ট্যুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাওলিং। তার পরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। হুমকি-বার্তার স্ক্রিনশটও সোশ্যল মিডিয়ায় তুেল ধরেছেন তিনি। 

জেকে রাওলিংকে খুনের হুমকি 

মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাওলিং। তিনি যে স্ক্রিনশট তুলে ধরেছেন, তাতে লেখা রয়েছে, ‘চিন্তা কোরো না। এ বার তোমার পালা।’’ ‘ট্যুইটার সাপোর্ট’ নামাঙ্কিত একটি হ্যান্ডল থেকে তিনি ওই হুমকি পান। সেই স্ক্রিনশট তুলে ধরে তাই রাওলিং লেখেন, ‘আমার সাপোর্ট পাওয়ার কোনও সম্ভাবনা আছে কি’! তার পর থেকে রাওলিংয়ের নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। 

তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য সকলেক ধন্যবাদ জানিয়েছেন রাওলিং। তিনি লেখেন, ‘‘আমার সমর্থনে এগিয়ে আসার জন্য ধন্যবাদ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে’। এর আগেও এমন হুমকি এসেছে তাঁর কাছে, তাই পুলিশে আগাগোড়াই বিষয়টি দেখছে বলে জানিয়েছেন রাওলিং। 

নিউ ইয়র্ক সিটিতে রুশদির উপর হামলায় স্তম্ভিত গোটা দুনিয়া। তাই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাওলিংও। জানিয়েছিলেন, এমন কিছু ঘটতে পারে, বিশ্বাস করতে পারছেন না তিনি। অসুস্থ বোধ করছেন। 

আরও পড়ুন: US-India Relations: লুকিয়ে রাশিয়ার তেল বইছে ভারত! অভিযোগ তুলল আমেরিকা, বাড়ছে উদ্বেগ

ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটিশ লেখক রুশদি বহু বছর ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন। ‘দ্য সেটানিক ভার্সেস’ বইটি প্রকাশিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ইরান। তাঁর মাথার দামও ঘোষণা করা হয়েছিল। একাধিক দেশে নিষিদ্ধ হয়ে যায় তাঁর লেখা বইটি। তার জেরে জীবনের একটা বড় সময় লুকিয়ে বেড়ালেও, বিগত কয়েক বছরে নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না রুশদি। বরং স্বাভাবিক জীবন যাপনই করতেন তিনি। 

কিন্তু সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে মঞ্চ উঠলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে হাদি মাতার নামের ২৪ বছরের এক যুবক। সোশ্যাস মিডিয়ায় নিজেকে ‘ইরান সমব্যাথী’ বলে উল্লেখ করেছেন হাদি। নিজেকে ‘শিয়া চরমপন্থা’র সমর্থক বলেও দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরি নিয়ে মঞ্চে উঠে এলোপাথাড়ি রুশদিকে কোপাতে থাকেন হাদি। তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ।

অত্য়ন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে সলমন রুশদি

লেবানন থেকে আমেরিকায় চলে এসেছিল হাদির পরিবার। আমেরিকাতেই জন্ম তাঁর। তবে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লা রুশদির উপর আক্রমণ থেকে দূরত্ব বাড়িয়েছে। এই হামলার সঙ্গে তাদের কোনও সংযোগ নেই বলে জানিয়েছে তারা। তবে ইরানের সংবাদপত্রে রুশদির উপর হামলায় সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে বলে খবর।

এই মুহূর্তে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন রুশদি। একটি চোখে তিনি দৃষ্টি শক্তি হারাতে পারেন বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget