এক্সপ্লোর

ভারত সফরের প্রাক্কালে ইমরানের সঙ্গে বৈঠক, কাশ্মীরের ওপর নজর রাখছেন, মৌলিক ইস্যুতে পাকিস্তানকে সমর্থন, জানালেন চিনা প্রেসিডেন্ট

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পারদ চড়েছে। সেই প্রেক্ষাপটেই আজ ইমরান, শি-র এই বৈঠক হল। গত বছর আগস্টে প্রধানমন্ত্রী পদে বসার পর এই নিয়ে তৃতীয়বার চিন সফরে গেলেন ইমরান।

বেজিং: ভারত সফর শুরুর মুখে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তিনি জম্মু ও কাশ্মীরের ওপর নজর রাখছেন এবং পাকিস্তানের মৌলিক স্বার্থের বিষয়গুলিতে তাদের সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিনা সরকারি সংবাদ সংস্থা জিনহুয়ার প্রতিবেদনে প্রকাশ, বেজিংয়ে আলোচনার মধ্যে তিনি ইমরানকে বলেছেন, কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষাপটে কে ঠিক, কে ভুল, সেটা পরিষ্কার। ভারত ও পাকিস্তান, দুপক্ষকেই শান্তিপূর্ণ আলোচনার পথে বিতর্কের মীমাংসা করতে হবে। চিনা প্রেসিডেন্ট ইমরানকে এই আশ্বাস দিয়েছেন বলেও শোনা যাচ্ছে যে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির বদল ঘটলেও চিন ও তার সবসময়ের বন্ধু পাকিস্তানের সম্পর্ক ‘পাথরের মতো শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে’ এবং তা ‘অটুট’, ‘ভাঙবে না’। তাঁকে উদ্ধৃত করে জিনহুয়া বলেছে, চিন-পাকিস্তান সব মরসুমের কৌশলগত সহযোগিতার শরিক। চিন নতুন যুগে আগামী ভবিষ্যতে চিনা-পাকিস্তানি সম্প্রদায়ের গভীর সম্পর্ক গড়ে তোলায় পাকিস্তানের সঙ্গে চলতে তৈরি। চিন-পাক সহযোগিতা সর্বদা শক্তিশালী প্রাণরস বজায় রেখেছে। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পারদ চড়েছে। সেই প্রেক্ষাপটেই আজ ইমরান, শি-র এই বৈঠক হল। গত বছর আগস্টে প্রধানমন্ত্রী পদে বসার পর এই নিয়ে তৃতীয়বার চিন সফরে গেলেন ইমরান। শি শুক্রবার ভারত সফরের প্রাক্কালে এই বক্তব্য জানিয়েছেন। তিনি ওইদিন দুপুরে চেন্নাইয়ে আসছেন। সেখান থেকে ৫০ কিমি দূরে মহাবলিপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক ১১-১২ অক্টোবর। সেখানে দুই নেতা ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটও পরিদর্শন করবেন। প্রসঙ্গত, বরাবর চিন পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সমর্থনই করেছে। সম্প্রতি চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভাষণে বলেছেন, এমন কোনও পদক্ষেপই করা উচিত নয়, যা একতরফা স্থিতাবস্থা বদলে দেবে। যদিও চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং গতকাল বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া উচিত ভারত, পাকিস্তানের মধ্যেই। রাষ্ট্রপু্ঞ্জ ও নিরাপত্তা পরিষদে সম্প্রতি চিন যেসব কথাবার্তা বলেছে, তার উল্লেখ করেননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget