এক্সপ্লোর

ভারতে ফের জঙ্গি হামলা হলে খুবই মুশকিলে পড়বে পাকিস্তান, হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে দীর্ঘস্থায়ী, যাচাইসাপেক্ষ ও অপরির্তনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলল আমেরিকা। সেই সঙ্গে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতে আর কোনও সন্ত্রাসবাদী হামলা হলে পরিস্থিতি পাকিস্তানের পক্ষে ‘চূড়ান্ত সমস্যাসঙ্কুল’ হয়ে উঠবে। হোয়াইট হাউসে মার্কিন প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেছেন, ওই অঞ্চলে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানের যথার্থ ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। ওই অঞ্চলে উত্তেজনার পারদ যাতে আর না বাড়ে তা নিশ্চিত করেই পাকিস্তানের ওই ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। ওই আধিকারিক বলেছেন, ওই গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তান দীর্ঘস্থায়ী ও যযার্থ পদক্ষেপ গ্রহণ না করলে আর কোনও সন্ত্রাসবাদী হামলা হলে তা পাকিস্তানের পক্ষে চূড়ান্ত সমস্যাসঙ্কুল হয়ে পড়বে এবং তা উত্তেজনার মাত্রা বৃদ্ধি করবে, যা উভয় দেশের কাছেই বিপজ্জনক। বালাকোটে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর পাকিস্তান কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে ওই আধিকারিক বলেছেন, আমেরিকা ও আন্তর্জাতিক মহলের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানের অপরিবর্তনীয় ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে। এখনই এ ব্যাপারে পূর্ণাঙ্গ পর্যালোচনার সময় আসেনি। ওই আধিকারিক বলেছে, সাম্প্রতিক দিনগুলিতে পাকিস্তান কিছু ‘প্রাথমিক’ ব্যবস্থা নিয়েছে। তারা কয়েকটি জঙ্গি গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছ এবং কয়েকজনকে গ্রেফতারও করেছে। জইশের কয়েকটি ঘাঁটির প্রশাসনিক দখলও নিয়েছে তারা। তিনি বলেছেন, এটাই যথেষ্ট নয়। আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে অপরিবর্তনীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। কেননা, অতীতে দেখা গিয়েছে যে, পাকিস্তান কয়েকজনকে গ্রেফতার করলেও কয়েকমাস পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদী নেতাদের সারা দেশ ঘুরে সভা সমাবেশ করারও অনুমতি দেওয়া হয়েছে। ওই আধিকারিক বলেছেন, জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে আমেরিকা তার আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলে কাজ করছে। ওই মার্কিন আধিকারিক আরও বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ দেশ হয়ে ওঠে সমস্ত আর্থিক ব্যবস্থা সংক্রান্ত সুবিধা গ্রহণের সুযোগ পাকিস্তান নেবে বা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক মহল থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তানকেই নিতে হবে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশের সন্ত্রাসবাদী হামলায় কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পর ভারত পাল্টা আঘাত করে। বালাকোটে জইশের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে যায়।

সেরা শিরোনাম

Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু

ভিডিও

Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
Mamata Banerjee: 'CJP-কে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন', মন্তব্য মমতার দলের প্রতিনিধির
BJP West Bengal: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সরিয়ে দেওয়া হল শর্বরী মুখোপাধ্যায়কে, এলেন কারা?
Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget