এক্সপ্লোর

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, দাবি সরকারের

ইস্তানবুল: তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা। পুলিশ ও সেনাদের একাংশের সংঘর্ষে মৃত পুলিশ অফিসার ও সাধারণ নাগরিক সহ ৬০, আহত ১৫০, সংবাদসংস্থা সূত্রে খবর। বন্দি সেনাধ্যক্ষকে উদ্ধার করল সরকারপন্থী সেনারা। পণবন্দি বেশ কয়েকজন সেনাকর্তা, দাবি বিদ্রোহী সেনাদের। রাস্তায় নেমে মোকাবিলার ডাক রাষ্ট্রপতির।বিদ্রোহী সেনারা দখল নিয়েছে ইস্তানবুল বিমানবন্দরের।   তুরস্কের পার্লামেন্টে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। সেনার সদর দফতরে বেশ কয়েকজন সামরিক কর্তাকে পণবন্দি করে রাখা হয়েছে, খবর সূত্রের। দফতরের সামনে চলছে গুলির লড়াই। আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান। তুরস্ক প্রশাসনের দাবি, সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করতে গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে।   প্রসঙ্গত, তুরস্কে সেনাবাহিনীর একাংশের এধরনের চেষ্টা আন্তর্জাতিক মহলে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, সেনাবাহিনীর একাংশ সেখানকার ক্ষমতাসীন সরকারকে ফেলে দেওয়ার জন্যেই এই চেষ্টা করছে।   বিদ্রোহী সেনাদের একাংশ দাবি করেছে, তাঁরা দেশের বেশিরভাগ অংশই দখল করে নিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সেতু, সড়কপথ। আঙ্কারা থেকে খুব কম সংখ্যায় বিমান উড়ছে। তবে এইধরনের বিদ্রোহকে ইলদিরিম-এর সরকার কখনওই সমর্থন করেন না। বিদ্রোহী সেনাদের রোখার জন্যে তাঁর সরকার সবরকমভাবে প্রস্তুত সেকথাও জানাতে ভোলেননি তুরস্কের প্রধানমন্ত্রী। তিনি  এই ধরনের আইনবিরুদ্ধ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন । বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দেশের প্রতিটি মানুষের জানা দরকার, গণতন্ত্রকে যাঁরা শেষ করার চেষ্টা করবেন, তাঁদের কঠিন শাস্তি পেতে হবে। প্রসঙ্গত, বোসফোরাস প্রণালীতে তুরস্কের সঙ্গে ইউরোপ ও এশিয়ার যোগাযোগ স্থাপনকারী দুটি সেতুই বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তানবুলের বিভিন্ন রাস্তায় যুদ্ধের ট্যাঙ্কও দেখা গিয়েছে। রাজধানী আঙ্কারায় গুলির শব্দ শোনা গিয়েছে। তবে সেখানকার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর্ডোগন নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। অ্যাটাটুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, তুরস্কে বসবাসকারী ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তাঁদের রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। খোলা হয়েছে দুটি হেল্প লাইন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
Viral Video: জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল
জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget