এক্সপ্লোর

International Women's Day 2022: নিলামে উঠছে কল্পনার অপ্রকাশিত ছবি-উক্তি, অর্থ ঢুকবে ভারতীয় শিশুকল্যাণ সংস্থায়

International Women's Day 2022: কল্পনার স্বামী জঁ-পিয়ের হ্যারিসনের অনুমতি সাপেক্ষেই ছবিগুলি নিলামে তোলা হচ্ছে।

নয়াদিল্লি: পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকামাত্রই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল শরীর। তার পর প্রায় দু’দশক কেটে গিয়েছে। কিন্তু মহাকাশচারী কন্যা কল্পনা চাওলা (Kalpana Chawla) আজও স্মৃতিতে গেঁথে রয়েছেন আম ভারতীয়র। ঘরের মেয়েকে এ বার আরও কাছ থেকে দেখার, চেনার, জানার সুযোগ চলে এল হাতের কাছে। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2022) নিলামে তোলা হল তাঁর অপ্রকাশিত কিছু ছবি। মুদ্রা নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি/NFT) হিসেবে সেগুলি নিলামে তোলা হচ্ছে।

এফটি নিলামের মাধ্যম গার্ডিয়ানলিঙ্ক কল্পনার ওই অপ্রকাশিত ছবি সামনে আনতে চলেছে। কল্পনার ১০টি অপ্রকাশিত ছবির ২৫টি প্রতিলিপি-সহ মোট ২৫০ এনএফটি রাখা হয়েছে। যে ছবিগুলি নিলামে উঠছে, সেগুলি আগে কোথাও, কখনও দেখা যায়নি। ছবির সঙ্গে জীবনদর্শন নিয়ে কল্পনার নিজের কিছু উক্তিও রয়েছে।

ওই সংস্থা জানিয়েছে, কল্পনার স্বামী জঁ-পিয়ের হ্যারিসনের অনুমতি সাপেক্ষেই ছবিগুলি নিলামে তুলছে তারা।নিজের বিবৃতিতে জঁ বলেন, ‘কল্পনার কৃতিত্ব তুলে ধরতে, ওর জীবনের বিভিন্ন মুহূর্তে তোলা বিরল, অপ্রকাশিত ছবির এনএফচয়ি প্রকাশে সম্মতি দিয়েছি আমি’। গোটা নিলাম প্রক্রিয়া অনলাইন মাধ্যমই সম্পন্ন হবে। নিলামে যে টাকা উঠবে তা ভারতের শিশুকল্যাণমূলক একটি সংগঠনে দান করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে নিলামে ন্যূনতম দর কতা রাখা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: Russia Ukraine Crisis: রাশিয়ার তেলে নিষেধাজ্ঞার পথে বাইডেন

১৯৬২ সালের ১৭ মার্চ হরিয়ানার কার্নালে জন্ম কল্পনার। দেশভাগের সময় পাকিস্তানের শেখপুরা থেকে সেখানে এসে বসতি গড়ে তাঁর পরিবার। পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়তে যান কল্পনা। ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার থেকে পিএইচডি-ও অর্জন করেন। তার পরই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-য় কাজের সুযোগ পান।

২০০৩ সালের ১ ফেব্রুয়ারি শেষ মহাকাশ অভিযান সেরে ফিরছিলেন কল্পনা। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকা মাত্রই মহাকাশ যানটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় কল্পনার। খুঁজেপেতে পরে তাঁর দেহাংশ শনাক্ত করা হয়।  

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget