এক্সপ্লোর

Biden on Kamala Harris: কমলা হ্যারিস ফার্স্ট লেডি! জো বাইডেনের মন্তব্য হাসির রোল

Joe Biden: ভুল করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এই কথা শুনে দর্শকদের মধ্যে হাসির রোল দেখা যায়।

ওয়াশিংটন: হোয়াইট হাউসে (White House) একটি অনুষ্ঠানে ভুল করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (Vice President Kamala Harris) ফার্স্ট লেডি (First Lady) বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তাঁর এই কথা শুনে দর্শকদের মধ্যে হাসির রোল দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই নানা মন্তব্য করছেন।

এই অনুষ্ঠানে অবশ্য ছিলেন না কমলা। তাঁর স্বামী ডুগ এমহফ (Doug Emhoff) করোনা আক্রান্ত। সেই কারণে আপাতত নিভৃতবাসে আছেন কমলা। কিন্তু তাঁকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। বাইডেন বলেন, ‘মঞ্চে আসনের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে। কারণ, ফার্স্ট লেডির স্বামী করোনা সংক্রমিত হয়েছেন।’ এ কথা বলার পরেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে নেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সবাই হাসিতে ফেটে পড়েন। কয়েকজন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘কমলা হ্যারিস যদি ফার্স্ট লেডি হন, তাহলে তো আপনি করোনা আক্রান্ত।’ হেসে বাইডেন জবাব দেন, ‘আপনারা ঠিকই বলেছেন।’ এরপর তিনি বলেন, ‘সেকেন্ড লেডি সুস্থই আছেন। ফার্স্ট জেন্টলম্যান করোনা আক্রান্ত। এবার ঠিক আছে?’

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল কথা বলে হাসির খোরাক হয়েছেন বাইডেন। এ মাসের গোড়ায় সাংবাদিক বৈঠকে তিনি ইউক্রেনের লোকজন সম্পর্কে বলতে গিয়ে তাঁদের ইরানিয়ান বলেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভ্লাদিমির পুতিন কিভকে ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি ইরানের মানুষের হৃদয় ও আত্মা জয় করতে পারবেন না।’ ফের হাসির খোরাক হলেন বাইডেন।

এর আগে আজ ট্যুইট করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ‘আজ ডুগ এমহফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থই আছেন। আমরা কৃতজ্ঞ যে ভ্যাকসিন পেয়েছি এবং বুস্টার ডোজও পেয়েছি। আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আরও পরীক্ষা করাব। সবাই দয়া করে করোনার টিকা নিয়ে নিন। যাঁদের করোনার টিকা নেওয়া আছে, তাঁরা বুস্টার ডোজ নিন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget