এক্সপ্লোর

ভারতের এনএসজি সদস্যপদ, আজহারের ওপর নিষেধাজ্ঞা: জিনপিংয়ের সফরের মুখে অনড় চিন

বেজিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিং গোয়ায় পা রাখার প্রাক্কালে ভারতের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ ও জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জকে দিয়ে সন্ত্রাসবাদী ঘোষণার ইস্যুতে আগের অবস্থানই বহাল রয়েছে বলে জানিয়ে দিল বেজিং। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং কিছু ‘বিতর্ক’ সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে ভারত-চিন সম্পর্কে ‘বিরাট অগ্রগতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন, কিন্তু এনএসজি ও আজহার প্রশ্নে তাঁদের অবস্থান বদলায়নি বলে জানিয়ে দিয়েছেন। পঠানকোট হামলার প্রেক্ষাপটে আজহারকে নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিনের অবস্থান বলেছি আমি। এটাই আবার বলব যে, রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে সংশ্লিষ্ট কমিটিই তালিকা তৈরি করে। চিন এটাই মনে করে যে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপু্ঞ্জের ১২৬৭ কমিটিকে প্রকৃত তথ্য বিচার করেই সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে সদস্য দেশগুলির মধ্যে মতভেদ রয়েছে, সেটাই চিনের আজহারের ওপর নিষেধাজ্ঞা জারিতে বাধা দেওয়ার কারণ, বলেন তিনি। জানান, চিন টেকনিক্যাল কারণে যে দ্বিতীয় বাধা দিয়েছে, তার ফলে তালিকাভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় মিলবে। এটা চিনের দায়িত্বশীল, পেশাদার মনোভাবের প্রতিফলন বলেও দাবি করেন গেং। ভারতের এনএসজি-তে ঢোকার ব্যাপারেও চিনের অবস্থানে কোনও বদল হয়নি বলে জানান তিনি। গত মাসে চিনা সহকারী বিদেশমন্ত্রী লি বাওডং ৪৮ সদস্যের গোষ্ঠীতে নতুন সদস্য নেওয়ার ব্যাপারে ঐকমত্য হওয়ার ওপর জোর দিয়েছিলেন। আজ গেং বলেন, ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ধারাটি ইতিবাচক, দু দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতাই বেশি। তিনি আশা প্রকাশ করেন, দুটি দেশ কিছু বিতর্ক, বিরোধ নিয়ে মতামত বিনিময় করতে, সমাধান খুঁজতে  আলোচনা, সহযোগিতা চালিয়ে যেতে পারে। এদিকে এর মধ্যেই চিনা বিদেশমন্ত্রক অধীনস্থ এক গবেষণা সংস্থার ডিরেক্টর, চিনা বিশেষজ্ঞ হু শিসেং জানিয়েছেন, ভারত পাকিস্তানকে কোণঠাসা, বিচ্ছিন্ন করে দিলে পাক-অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে যাওয়া  ৪৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চিন-পাক অর্থনৈতিক করিডরের নির্মাণ কাজে গতি বাড়িয়ে দিতে পারে চিন।  সম্প্রতি উরির ঘটনার জেরে ইসলামাবাদে হতে চলা সার্ক সম্মেলন স্থগিত হয়ে যাওয়ায় উপমহাদেশে একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। সে ব্যাপারে ওই বিশেষজ্ঞ বলেন, বর্তমান পরিস্থিতি ও কী করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, পাকিস্তানের সঙ্গে সে ব্যাপারে কথা বলতে হবে চিনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget