এক্সপ্লোর

এনএসজি সদস্যপদ, আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা: অবস্থান বদলায়নি, জানাল চিন

বেজিং: ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্যপদের আবেদন ও রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানে আশ্রয় পাওয়া জঈশ-ই-মহম্মদ প্রধান সন্ত্রাসবাদী ঘোষণার ইস্যুতে তাদের ঘোষিত অবস্থানে কোনও বদল হয়নি বলে জানাল চিন। ফলে এ নিয়ে ভারতের কূটনৈতিক উদ্যোগে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

গত সপ্তাহে ভারতের বিদেশ সচিব এস জয়শংকর নয়াদিল্লিতে ভারত-চিন থিঙ্কট্যাঙ্ক-এর এক আলোচনায় বলেন, অসামরিক পরমাণু প্রযুক্তি সংগ্রহে ভারতের উদ্যোগে চিন যেন রাজনৈতিক রং না লাগায়। মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ ঘোষণায় ভারতের প্রয়াসে চিনের বাধাদানে ইঙ্গিত করেও তিনি ক্ষোভের সুরে বলেন, কেন ভারত-চিন, দুটি দেশ বড় আন্তর্জাতিক মঞ্চে 'মৌলবাদী সন্ত্রাস'-এর বিরুদ্ধে একজোট হচ্ছে না! আজ বিদেশ সচিবের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের এনএসজি-তে ঢোকার আবেদন ও ১২৬৭ প্রস্তাব অনুসারে তালিকাভুক্তি (আজহারকে সন্ত্রাসবাদী তালিকায় ফেলা) নিয়ে চিনের অবস্থান একই আছে, বদলায়নি।

প্রসঙ্গত, আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে দ্বিতীয়বার 'টেকনিক্যাল কারণ' দেখিয়ে চিন যে বাধা দিয়েছে, তার মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। এনএসজি ও আজহার- দুটি বিষয়েই দু দেশের কথাবার্তা চলছে। এই প্রেক্ষাপটেই এ কথা বলেন চিনা মুখপাত্রটি।

রাষ্ট্রপুঞ্জের ১২৬্৭ কমিটিতে অন্য সদস্য দেশগুলি ভারতের দাবি সমর্থন করলেও চিন ভেটো দেওয়ার ক্ষমতার জোরে দু বার তা আটকে দিয়েছে।

চিনের উচিত ভারতের ন্যায্য দাবি, চাহিদাকে সম্মান করা, জয়শংকরের এই মত প্রসঙ্গে গেং বলেন, বৃহত্ উন্নয়নশীল দেশ হিসাবে দুজনেই প্রতিটি ইস্যুতে পরস্পরের বিরোধিতা করবে না, এটাই কাম্য।  গেংয়ের কথায়, চিন ও ভারতের লাগাতার প্রয়াসের ফলেই দু পক্ষের কৌশলগত সহযোগিতা সার্বিক অগ্রগতির পথে এগিয়েছে। দু পক্ষ সহযোগিতার পথে আরও মসৃণ কৌশলগত বোঝাপড়া তৈরির দিকে এগিয়ে চলেছে। চিনপারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার পাশাপাশি দুদেশের নেতৃত্বের মধ্যে হওয়া সহমতের ভিত্তিতে মতপার্থক্য দূর করতে চায় বলে জানান তিনি।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget