এক্সপ্লোর

ভারত ভুটান থেকে না সরলে কাশ্মীরে ঢুকবে পিএলএ, হুমকি চিনা বিশেষজ্ঞের

নয়াদিল্লি: ভারত যদি ভুটানে সেনা পাঠিয়ে ডোকা লা বিতর্কে নাক গলাতে পারে তবে পিপলস লিবারেশন আর্মিও পারে কাশ্মীরে ঢুকে পড়তে। এমনই যুক্তি সাজিয়েছেন এক চিনা বিশেষজ্ঞ। চিনের বক্তব্য, ডোকলাম বা ডোকা লা তাদের এলাকা। সেই একই পথে হেঁটে এই বিশেষজ্ঞ সাম্প্রতিক ভারত-চিন অশান্তির দায় পুরোপুরি চাপিয়েছেন দিল্লির ঘাড়ে। তাঁর বক্তব্য, ভারত যদি থিম্পুর অনুরোধে ভুটানি এলাকায় ঢুকে পড়তে পারে, তাহলে পাকিস্তানের অনুরোধে বেজিংও পারে কাশ্মীরে ঢুকে যেতে। এই বিশেষজ্ঞ হলেন চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডিয়ান স্টাডিজের ডিরেক্টর লং জিংচুন। এক সংবাদপত্রে তিনি লিখেছেন, ভুটানের কাছ থেকে অনুরোধ এলেও ভারতের উচিত ছিল, যে সব জায়গা নিয়ে বিতর্ক নেই, সেখান পর্যন্ত আসা, বিতর্কিত এলাকায় না ঢোকা। চিন অবশ্য কাশ্মীর সমস্যায় শুধু যে নাক গলাচ্ছে তা নয়, পাক অধিকৃত কাশ্মীরে রাস্তাঘাট, পরিকাঠামোও তৈরি করছে। যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তারা তৈরি করছে, তাও যাচ্ছে অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে। যদিও লংয়ের লেখায় চিনের এই আগ্রাসনের কোনও উল্লেখ নেই। তিনি বরং দিল্লিকে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই বলে যে, ডোকা লা বিতর্কের চিন আন্তর্জাতিকীকরণ করতে পারে। তাঁর দাবি, পশ্চিমী দেশগুলো ভারতকে সমর্থন করবে এমন ভাবার কোনও কারণ নেই, ওদের চিনের সঙ্গে ব্যবসা করতে হয়। তবে পশ্চিমী দেশ ও তাদের সংবাদমাধ্যম দক্ষিণ এশিয়ায় ভারতের ‘দাদাগিরি’ নিয়ে যে মুখ খুলছে না, তাতে তিনি ক্ষুব্ধ। তাঁর বক্তব্য, ভারত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমতা ও অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর পক্ষে সওয়াল করেছে কিন্তু নিজে দক্ষিণ এশিয়ায় আধিপত্য কায়েমের চেষ্টা করছে যা রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী ও বুড়ো আঙুল দেখাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের নিয়মকানুনকে। নেপাল ও ভুটানে বহু ভারতীয় বসবাস করেন, তাঁরা ওইসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান। তাই তাঁর উপদেশ, নেপাল ও ভুটানের প্রথম চ্যালেঞ্জ হল, যাতে তারা সিকিমের মত ভারতের অঙ্গরাজ্য না হয়ে ওঠে তা নিশ্চিত করা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran:
"টিকতে পারবেন না..", মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হতেই হুমকি ট্রাম্পের !
Iran Israel US War: সৌদি আরবে মিসাইল হানা, মৃত ২ জনের মধ্যে একজন ভারতীয়, আহত ১২ জন
সৌদি আরবে মিসাইল হানা, মৃত ২ জনের মধ্যে একজন ভারতীয়, আহত ১২ জন
News Live Updates: রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি, রিপোর্ট তলব কেন্দ্রের
রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি, রিপোর্ট তলব কেন্দ্রের
Iran Israel US War: ভয়াবহ অবস্থা লেবাননে, এক সপ্তাহে মৃত প্রায় ৪০০, তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশু
ভয়াবহ অবস্থা লেবাননে, এক সপ্তাহে মৃত প্রায় ৪০০, তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশু

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget