এক্সপ্লোর

মোষের দুধের চারগুণ বেশি প্রোটিন আরশোলার দুধে!

নয়াদিল্লি: দুধের গুণাগুণ সকলেই জানেন। দুধ না খেলে.....ভাল হওয়ার দৌড়ে পিছিয়ে পড়তে হবে। এই তত্ত্ব দিয়ে ছোটবেলায় সকলেই নিজেদের মায়েদের হাতে দুধের গেলাস নিয়ে ছুটতে দেখেছেন। ছোটবেলার সেই অভ্যাস বড় বেলাতেও পিছু ছাড়েনি। তাই আজও, সবকিছু সত্ত্বেও খাদ্যালিকায় এক গেলাস দুধ যেন না হলেই নয়। ফলে, মানবজীবনে দুধের গুরুত্ব অপিরিসীম। তবে, আমরা যে দুধ খাই, সাধারণত তা গরুর মা মোষের দুধ। কিন্তু, যদি বলা হয় আলশোলার দুধ? শুনে অনেকেই বলবেন, এটা কি সুকুমার রায়ের রচনা না কি! অবাক মনে হলেও এটা সত্যি! আরশোলার দুধ হয়। আর সেই দুধের গুণ গরু বা মোষের দুধের চেয়ে ঢের বেশি। সম্প্রতি একদল গবেষক এমন একটি আবিষ্কার করেছেন, যা গোটা খাদ্য তালিকার চিত্রটাই পাল্টে দেবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফি (আইইউসিআর)-এর একটি পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, আরশোলার নাড়িভুঁড়িতে এমন একটি প্রোটিন ক্রিস্টাল (স্ফটিক) রয়েছে, যার খাদ্যগুণ চার গেলাস গরু বা মোষের দুধের সমান! যা, বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে বিশ্বের খাদ্য-সমস্যার সমাধানে এক বৃহৎ পদক্ষেপ হতে পারে। তবে, এই আরশোলা আর যে সে আরশোলা নয়। একটি বিশেষ প্রজাতির আরশোলা। সাধারণত, আরশোলা হল পশুবিশ্বে কীটপতঙ্গ বা পোকা-শ্রেণীভূক্ত। ডিমের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। কিন্তু, প্যাসিফিক বিটল ককরোচ (বৈজ্ঞানিক নাম ডিপ্লোপটেরা পাঙ্কটাটে) হল এমন এক প্রজাতির আরশোলা যারা একমাত্র স্তন্যপায়ীদের মত সরাসরি বাচ্চা জন্ম দেয় (প্রাণীবদ্যার পরিভাষায় একে বলা হয় ভিভিপ্যারাস)! শুধু তাই নয়, নিজের বাচ্চার জন্য এই আরশোলার শরীরে দুধ উৎপন্ন হয়। সেই দুধের এক-একটি প্রোটিন ক্রিস্টাল তিন গেলাস মোষের দুধের সমান বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তবে প্রোটিনের জন্য ওই প্রজাতির আরশোলার চাষ করতে হবে না বলে জানা গিয়েছে ওই গবেষণাপত্রে। যে জিন আরশোলার শরীরে ওই দুধ উৎপন্ন করে, তাকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। গবেষণা দলের প্রধান সুব্রহ্মণ্যম রামস্বামী জানান, ওই ক্রিস্টাল বা স্ফটিকে রয়েছে প্রোটিন, ফ্যাট, সুগার এবং সবরকম প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এক কথায় সম্পূর্ণ আহার। এবার বিজ্ঞানীরা চেষ্টা করছেন ইস্ট (ছত্রাক বিশেষ, যা পাঁউরুটি তৈরি করতে অতি প্রয়োজনীয়) ব্যবহার করে বিপুল পরিমাণে এই ক্রিস্টাল কৃত্রিমভাবে তৈরি করার। তাঁর মতে, ওই প্রজাতির আরশোলার চাষ করে তার নাড়িভুঁড়ি কেটে ওই বিশেষ ক্রিস্টালের নির্যাস বের করার চাইতে কৃত্রিমভাবে তৈরি করাটাই অধিকাংশ মানুষ পছন্দ করবেন। তবে, স্বীকার করতে তো দোষ নেই, যে দিনের শেষে তা আরশোলার দুধ!    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget