এক্সপ্লোর

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল আইসিইউ-তে, আরোগ্য কামনা মোদির

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল আইসিইউতে। প্রায় সপ্তাহ দেড়েক আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে পাঠানো হয়েছে।

লন্ডন:করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল আইসিইউতে। প্রায় সপ্তাহ দেড়েক আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে পাঠানো হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে ব্রিটেনের সচিব ডমিনিক রাব অস্থায়ী ভিত্তিতে জনসনের কার্যভার গ্রহণ করেছেন। সোমবার ১০ ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, আজ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর চিকিত্সক দলের পরামর্শক্রমে তাঁকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। মার্চের শেষের দিকে জনসনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রী কিছু দিনের জন্য নিজেকে আইসোলেট করেছিলেন। জনসনের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না। রবিবার রাতে জনসনকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।  ট্যুইট বার্তায় মোদি আশা প্রকাশ করে বলেছেন যে, খুব শীঘ্রই ব্রিটেনের প্রধানমন্ত্রী সেরে উঠবেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
জনসনের অনুপস্থিতিতে রাব প্রধানমন্ত্রীর জরুরি কার্যভার সামলাবেন। রাব বলেছেন, করোনা মোকাবিলায় তিনি চিকিত্সকদের পরামর্শের ভিত্তি কাজ করবেন। ব্রিটেনে ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণের শিকার প্রায় ৫০ হাজার।  ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ৫৩৭৩ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget