এক্সপ্লোর

পাকিস্তানে গণতন্ত্রের পরিবেশ নেই, দাবি মুশারফের

ওয়াশিংটন: প্রশাসনে সেনাবাহিনীর নাক গলানোর ফলে পাকিস্তানে কোনওদিন গণতন্ত্রের পরিবেশ তৈরি হয়নি। এমনই দাবি করলেন পারভেজ মুশারফ। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্টের দাবি, ‘স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে তথাকথিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ব্যর্থতার ফলে সেনাবাহিনী প্রশাসনে হস্তক্ষেপ করে চলেছে। দেশের সংবিধানই গণতন্ত্রের উপযোগী নয়। সেই কারণেই যখন প্রশাসনিক অপদার্থতার ফলে আর্থসামাজিক দিক থেকে পাকিস্তান পিছিয়ে পড়ে, তখনই দেশের মানুষ সেনাপ্রধানের দ্বারস্থ হন। এভাবেই সরকারের কাজে নাক গলানোর সুযোগ পেয়ে যায় সেনাবাহিনী।’ দেশের জন্মের পর থেকে বেশ কয়েকবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছে পাকিস্তান। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরেই নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন মুশারফ। তিনি সেনা অভ্যুত্থানকে সমর্থন করে বলেছেন, ‘সেনার প্রতি পাকিস্তানের মানুষের ভালবাসা ও সমর্থন আছে। তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে অনেক কিছু চান। তাই আমি ৪০ বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত। আমি দু বার যুদ্ধ করেছি। আমি সেনাবাহিনীর বিষয়ে সব জানি। পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর জন্যই সেনাবাহিনীকে প্রশাসনে হস্তক্ষেপ করতে হয়।’ মুশারফ আরও বলেছেন, ‘উরি হামলার পর ভারতের কড়া প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানেরও পাল্টা হুঁশিয়ারি দেওয়া উচিত ছিল। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান এবং ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস তাঁদের ঠিক করা সময় ও জায়গায় আক্রমণের হুমকি দিচ্ছেন। এটা গুরুতর বিষয়। পাকিস্তানেরও পাল্টা হুঁশিয়ারি দেওয়া উচিত।’ ভারতই সবসময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করে বলেও অভিযোগ করেছেন কার্গিল যুদ্ধের কারিগর মুশারফ। তাঁর দাবি, পাকিস্তান কোনও সময়ই যুদ্ধের ভয় দেখায় না। ভারতেই সবসময় যুদ্ধ নিয়ে হিস্টিরিয়া তৈরি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget