এক্সপ্লোর

ঢাকা গুলশান হামলা:পুলিশের গুলিতে মৃত্যু মূল চক্রীর

ঢাকা:  ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে এক ক্যাফের মধ্যে যে জঘন্য হত্যালীলা চলেছিল, সেই হামলার মূল চক্রীর মৃত্যু পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে খবর, আজ ভোর রাতে এক তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ঢাকা হামলার মূল চক্রীর। গত বছরের সেই হামলায় মোট ২২ জনের মৃত্যু হয়েছিল, তার মধ্যে একজন ভারতীয় ছিল। প্রসঙ্গত, গত বছর জুলাইয়ের শুরুতে ১ তারিখ মধ্যরাতে আচমকা গুলশান এলাকার হোলি আর্টিসান নামের এক বেকারির মধ্যে ঢুকে পড়ে জঙ্গিদের একটি দল। সেই হামলার দায় পরে ইসলামিক জঙ্গি গোষ্ঠী স্বীকার করে নিলেও, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয় এই হামলার নেপথ্যে রয়েছে জামাত-উল-মুজাহিদিন। সেই নিও জামাত-উল-মুজাহিদিনেরই নেতা নুরুল ইসলাম ওরফে মার্জান এবং এক অজ্ঞাতপরিচয়ের জঙ্গিকে আজ ভোররাতে তল্লাশি অভিযান চালানোর সময় খতম করে পুলিশ। পিটিআই সূত্রে খবর, আজকের ঘটনাটি ঘটেছে ঢাকার মহম্মদপুরের বেরিবাধ এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত জুলাইয়ে মার্জানই মূলত ঢাকা হামলার পরিচালনার নেপথ্যে ছিল। মার্জানই ছিল নিও জেএমবি গোষ্ঠীর সবচেয়ে কনিষ্ঠতম নেতা। গত বছর জুলাই মাসের ১ তারিখ মধ্যরাতে গুলশান এলাকার হোলি আর্টিসান বেকারিত পাঁচ জঙ্গি ঢুকে বহু মানুষকে বন্দি করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর বেকারিতে সেনাবাহিনী ঢুকে হামলাকারীদের খতম করে। পরে জানা যায় হামলাকারীরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। সেদিন রাতে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে টানা এগারো ঘন্টা গুলির লড়াই চলেছিল। অবশেষে ক্যাফেকে জঙ্গি মুক্ত করা সম্ভব হয়। ওই হামলায় দুই নিরাপত্তাকর্মীরও মৃত্যু হয়। ওই হামলায় একমাত্র ভারতীয় যিনি মারা গিয়েছিলেন, তাঁর নাম ছিল তারিশি জৈনি। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেদিনের হামলায় বহু ইতালিয় এবং জাপানি পর্যটকের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম জঙ্গি হামলা হিসেবে থেকে গেছে এই হামলার ঘটনাটি।

সেরা শিরোনাম

Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget