এক্সপ্লোর

ডোকালাম এড়াতে শিক্ষা নিক ভারত, সেনাপ্রধানের বক্তব্য উড়িয়ে হুঁশিয়ারি চিনের

বেজিং: ডোকলাম নিয়ে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্য খারিজ করে চিনা হুঁশিয়ারি ভারতকে। রাওয়াত সম্প্রতি বলেন, ভারতকে পাকিস্তান সীমান্ত থেকে নজর ঘোরাতে হবে চিন সীমান্তে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনে চাপসৃষ্টির কথাও বলেন তিনি। গত ১২ জানুয়ারি সেনা দিবসের প্রাক্কালে সেনাপ্রধান বলেন, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) উত্তর ডোকলাম বলে পরিচিত তোরসা নালার পশ্চিম প্রান্তে জমি দখল করে বসে আছে। মূল জায়গা থেকে দুপক্ষ সরে এসেছে। তবে তাঁবু রয়ে গিয়েছে। পর্যবেক্ষণ ফাঁড়িও রয়েছে। এটা ভুটান, চিনের ভূখণ্ড নিয়ে লড়াই। ডোকলাম বিতর্কিত এলাকা। সেনাপ্রধানের মন্তব্যে প্রথম প্রতিক্রিয়ায় চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল উ কুইয়ান সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দেন, ডোকলাম চিনের অংশ। তিনি বলেন, ভারতীয় তরফের মন্তব্যে এও দেখা গেল, ভারতীয় সীমান্তরক্ষী সেনার বেআইনি ভাবে সীমান্ত পেরনো সত্যি ঘটনা। ডংলং (ডোকলাম) চিনের অংশ। উ আরও বলেন, ভবিষ্যতে এমন ধরনের পরিস্থিতি এড়াতে ডোকলাম ঘিরে ৭৩ দিনব্যাপী অচলাবস্থা থেকে শিক্ষা নিক ভারত। চিনা সেনাবাহিনী ভারতীয় সেনার রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়ার পর গত বছরের ১৬ জুন থেকে ডোকলাম ঘিরে দীর্ঘ সংঘাত চলে। ২৮ আগস্ট তার অবসান হয়। চিনের মোকাবিলায় বৃহত্তর কৌশলের অঙ্গ হিসাবে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো পড়শী দেশগুলিকে সঙ্গে নিয়ে ভারতকে চলতে হবে, সেনাপ্রধানের এই মন্তব্য সম্পর্কে চিনা মুখপাত্র বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, আয়তন যা-ই হোক, দেশটাকে সমান মর্যাদা দিতে হবে। প্রভাব-প্রতিপত্তির কথা বলাটা ঠান্ডা যুদ্ধের মানসিকতা। চিন সবসময় এর বিরোধী। আফগানিস্তানে চিনের সামরিক বা সন্ত্রাস দমন ঘাঁটি তৈরির পরিকল্পনা আছে, এ খবরও পুরোপুরি ভিত্তিহীন বলে অস্বীকার করেন উ।

সেরা শিরোনাম

Flydubai Flight Emergency: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget