এক্সপ্লোর

Durga Puja 2021: ক্যাসেটে বাজে ঢাক, খাস লন্ডনে মুখোপাধ্যায় দম্পতির বাড়ির দুর্গাপুজোয় বনেদিয়ানার ছোঁয়া

প্রবাসে বনেদি বাড়ির পুজো, টেমসের তীরে যেন উঠে এসেছে ব্যারাকপুর, কৈখালির সেই দুর্গাপুজোর স্মৃতিকথা...

সৌমিক সাহা, লন্ডন: টেমসের পাড়ে উমার আরাধনা। লন্ডনে মুখোপাধ্যায় দম্পতির বনেদি বাড়ির পুজোয় উত্‍সবের উদযাপন।  পুজো করেন বাড়ির কর্তা।  ৪৩ বছর ধরে যে পুজো করে আসছেন তিনি।  ক্যাসেটে বাজে ঢাক। দেশের পুজোর নস্টালজিয়া কোথাও যেন উঁকি দিয়ে যায় মুখোপাধ্যায় পরিবারের পুজোয়।    

প্রবাসে বনেদি বাড়ির পুজো। টেমসের তীরে যেন উঠে এসেছে ব্যারাকপুর, কৈখালির সেই দুর্গাপুজোর স্মৃতিকথা। চিরন্তনী বনেদি বাড়ির পুজোর আবেগ, আনন্দ, লন্ডন প্রবাসেও ৪৩ বছর ধরে টিকিয়ে রেখেছেন নির্মল ও কুমকুম মুখোপাধ্যায়। এ বড় কম কথা নয়।

দেশের মাটি ছেড়েছেন। তবে মন থেকে দেশকে ছাড়তে পেরেছেন কি? তাই তো ৪৩ বছর আগে লন্ডনের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন মুখোপাধ্যায় দম্পতি।  আগে হলে পুজো হলেও এখন দেবী দুর্গার আরাধনা বাড়িতেই।  নির্মল মুখোপাধ্যায়ই তাঁর বাড়ির পুজো করেন।  প্রশিক্ষণও দেন পুরোহিতের।

আরও পড়ুন: উমার আরাধনায় এবারও নজর কেড়েছে নর্থ লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো

পুজো হয়ে সমস্ত আচার, রীতি নীতি মেনেই। আগে তো দেশ থেকে পুজোর জল, দশকর্মাও নিয়ে আসতেন মুখোপাধ্যায় দম্পতি। তবে দেশের পুজোর সময়ের সঙ্গে লন্ডনের সময় মেলে না, এই যা। কুমকুম মুখোপাধ্যায় বলেন, দেশের মতো পুজো করলেও দেশের টাইমে করতে পারি না। এখানকার চন্দ্র সূর্য অনুযায়ী পুজো করি। দেশ থেকে আগে জল নিয়ে আসতাম। শ্যামবাজারের দশকর্মা ভাণ্ডার থেকে দশকর্মা।

লন্ডনের বাড়িতে প্রথম পুজোর কথা মনে পড়লে আজও স্মৃতিভারাক্রান্ত হয়ে পড়েন বাড়ির কর্ত্রী।  বললেন, তখন বাড়িতে দুটো ঘর ছিল। তখন কলাগাছ পাওয়া যেত না।  ব্রিটিশ ওয়ারওয়েজের এক বন্ধু কলাগাছ এনে দিয়েছিল। প্রথমে ইলিন রোডে পুজো করি।  তারপর লন্ডন রোড। ২০১১-য় চলে আসে এখানে। দুবছর ঘরে আটকে গেছি। 

কুমকুম মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি ব্যারাকপুরে। কৈখালিতে মুখোপাধ্যায় দম্পতি ফ্ল্যাটও কিনেছেন।  তবে লন্ডনে বসেই দুর্গাপুজোয় যেন ফিরে যান স্মৃতির শহরে।  টেপরেকর্ডার, ক্যাসেটের চল এখন ভারতেই নেই, তো ব্রিটেন।  কিন্তু মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় লন্ডনে ঢাকের আওয়াজ শোনা যায় ক্যাসেট থেকেই।

আরও পড়ুন: সুদূর সুইত্‍জারল্যান্ডেও উমার আরাধনা, জুরিখের সুইস পুজো এবার পড়ল ১৮ বছরে

মা দুর্গা তার ছেলেপুলে নিয়ে ফি বছর হাজির হন লন্ডনে এক বাঙালির বাড়িতে।  আর সেই বাড়িতে দেবীর আপ্যায়নের সঙ্গে মিশে থাকে আন্তরিকতাও। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget