এক্সপ্লোর

Elon Musk: ট্যুইটারের পর এবার কোকাকোলা কিনতে চান এলন মাস্ক!

Coca-Cola: কোকাকোলার গোপন রেসিপিতে কোকেন ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন ও ক্যাফিনের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার জেরে কোকাকোলার রেসিপি থেকে এটি সরিয়ে দেওয়া হয়। সেই কোকেন ফেরানোর বার্তা মাস্কের।

নিউ ইয়র্ক: কয়েকদিন আগেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। এবার তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ঠান্ডা পানীয় সংস্থা কোকাকোলা (Coca-Cola)। ট্যুইট করে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।

ট্যুইট করে কোকাকোলা কেনার ইচ্ছার কথা জানানোর পরেই অন্য একটি ট্য়ুইট করে এলন মাস্ক জানিয়েছেন, ‘এবার আমি ম্যাকডোনাল্ডস কিনব আর সব আইসক্রিম মেশিন ঠিক করে দেব।’ এরপর তিনি লিখেছেন, ‘আমি অলৌকিক কিছু করতে পারি না।’

ট্যুইটারে জনপ্রিয়তা বাড়ছে এলন মাস্কের

টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক প্রায়ই ট্য়ুইটারে নানা মন্তব্য করেন। তিনি নানা বিষয়ে ট্য়ুইটার ব্যবহারকারীদের কাছ থেকে পরামর্শও চান। কিছুদিন আগে ট্য়ুইট করে এলন মাস্ক সবার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, তাঁর সংস্থার মূলধন বাড়ানোর জন্য টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া উচিত কি না? সবার মতামত নেন তিনি। ৫৭ শতাংশ ব্যক্তিই টেসলার শেয়ার বিক্রি করে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেন। এরপর এলন মাস্ক ৭০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দেন। অন্যদের মতামতকে গুরুত্ব দেওয়ায় টেসলা কর্ণধারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

কোকেন ফিরিয়ে আনতে চান এলন মাস্ক

ট্যুইটার কেনার বেশ কিছুদিন আগে থাকতেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিষয়ে নানা মতামত প্রকাশ করছিলেন এলন মাস্ক। তাঁর মতে, এই পরামর্শগুলি কাজে লাগালে ট্যুইটারেরই উন্নতি হবে। এই পরামর্শগুলির অন্যতম ছিল ট্যুইটারে এডিট অপশন চালু করা। সেই সময় পাল্টা অনেকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরে ট্যুইটারের সদর দফতরে গৃহহীন থাকতে দেওয়া উচিত। আরও অনেকে নানা মতামত প্রকাশ করেন। তবে এসব মন্তব্যে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান এলন মাস্ক। শেষপর্যন্ত তিনি ট্য়ুইটার অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে কোকাকোলা তৈরি হত কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যে কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন এবং কোকা পাতা দিয়ে তৈরি হয় কোকেন। সে কথা উল্লেথ করেই এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি কোকেন ফিরিয়ে আনতে চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget