এক্সপ্লোর

তুরস্কে ৩ মাসের জন্য জারি জরুরি অবস্থা

ইস্তানবুল: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রেক্ষিতে ৩ মাসের জন্য জারি হল জরুরি অবস্থা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে এ কথা জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান। তাঁর অবশ্য দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্র, আইন ও স্বাধীনতা খর্ব করা হবে না- বরং এই ৩টি স্তম্ভকে রক্ষা করা ও শক্তিশালী করার জন্যই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত। আঙ্কারায় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও মন্ত্রিসভার দীর্ঘ বৈঠক সেরে এ কথা জানিয়েছেন তিনি। জরুরি অবস্থার ফলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ না হওয়ারও আশ্বাস দিয়েছেন এর্দোগান। এর মধ্যেই আবার বিদেশি বিনিয়োগকারীদের তুরস্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি, দাবি করেছেন, আর্থিক সংস্কার চলবে। যদিও কামাল আতার্তুকের আদর্শ থেকে সরে এসে দেশকে ইসলামী কট্টরপন্থার দিকে দ্রুত নিয়ে চলার অভিযোগ রয়েছে এর্দোগানের বিরুদ্ধে। তাঁর এই জরুরি অবস্থা জারিও মনে করা হচ্ছে, সেদিকেই আরও একটি পদক্ষেপ। রেটিংস সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ইতিমধ্যেই তুরস্কের রেটিং এক ধাপ কমিয়ে দিয়েছে, দেশটির প্রতি দৃষ্টিভঙ্গিও ‘নেগেটিভ’ দেখিয়েছে তারা। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর জানিয়েছে, তুরস্কের রাজনৈতিক দিগন্তে যেভাবে ‘পোলারাইজেশন’ দেখা যাচ্ছে, তা খুব একটা আশাপ্রদ নয়। ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই তুরস্কের মুদ্রা লিরার দাম ক্রমাগত কমছে। অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন ৩০০-র কাছাকাছি মানুষ, অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে ৫০,০০০-এর বেশি সরকারি আমলা ছাঁটাই অথবা সাসপেন্ড হয়েছেন। জেলবন্দি হয়েছেন অনেকে। এঁদের মধ্যে শুধু বিচারক ও আইনজীবীই হলেন ৩,০০০-এর কাছাকাছি। এছাড়া ৬,৭৪৬জন সেনাকর্মীকে বন্দি করা হয়েছে, তাঁদের মধ্যে ১০০-র বেশি জেনারেল। এর্দোগান বলেছেন, কয়েকটি প্রতিষ্ঠানে ‘ক্যানসারের ভাইরাস’ ছড়িয়ে পড়েছে, তা নির্মূল করতে হবে। ‘গণতন্ত্রে’-র বজ্রমুষ্টি থেকে ছাড় পায়নি শিক্ষাবিভাগও। শিক্ষাবিভাগের সন্দেহভাজন ১৫,২০০জন কর্মীর মধ্যে ৬,৫৩৮জনকে সাসপেন্ড করা হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে ৬২৬টি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলির মধ্যে রয়েছে ৫২৪টি বেসরকারি স্কুল। ২১,০০০ শিক্ষক শিক্ষিকার পড়ানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ইস্তফা দিতে বাধ্য হয়েছেন বিশ্ববিদ্যালয়গুলির ১,৫৭৭জন ডিন। এর্দোগান এই সব পদক্ষেপই গণতন্ত্রের স্বার্থে নেওয়া হয়েছে বলে দাবি করলেও কুর্দ জনতাপন্থী পিপলস ডেমোক্র্যাটিক পার্টি আশঙ্কাপ্রকাশ করেছে, যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন বিরোধীরা। রাস্তায় নেমে সেনাকর্মীদের প্রকাশ্যে খুন করে যারা অভ্যুত্থান রুখে দিয়েছিল, তারা যতটা না গণতন্ত্রপন্থী, তার থেকে অনেক বেশি এর্দোগানপন্থী বলে কুর্দরা দাবি করেছে। সরকারপন্থীরা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের মৃত্যুদণ্ড দাবি করেছে। তুরস্কে অবশ্য মৃত্যুদণ্ড এখন আর প্রচলিত নেই। তবে তাৎপর্যপূর্ণভাবে এর্দোগান জানিয়েছেন, আবার মৃত্যুদণ্ড চালুর কথা ভাবছেন তাঁরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget