এক্সপ্লোর

Imran Khan Rally Firing: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান, দুই পায়ে চারটি গুলি লেগেছে, নিয়ে যাওয়া হল লাহৌর

Imran Khan Health Update:বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এগনোর সময় গুলিবিদ্ধ হন ইমরান। এলোপাথাড়ি গুলি ছোড়ার শব্দে কেঁপে ওঠে চারিদিক।

লাহৌর: সরকার বিরোধী পদযাত্রার সপ্তম দিনে সমর্থকদের নিয়ে আস্ত গ্রাম গড়ে তুলতে চেয়েছিলেন। তার আগেই গুলিবিদ্ধ হলেন পাকিস্তানের (Pakistan News) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান (Imran Khan Injured)। দুই পায়ে গুলি লেগেছে তাঁর। গুলি লাগার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সরিয়ে নিয়ে যাওয়া হয় লাহৌরের হাসপাতালে। আপাতত ইমরান বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। ইমরানের দেখভালের জন্য় চার চিকিৎসকের বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণেই রয়েছেন।  তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সমর্থকেরা।

পাকিস্তানে গুলিবিদ্ধ ইমরান খান, দুই পায়ে গুলি লেগেছে

বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এগনোর সময় গুলিবিদ্ধ হন ইমরান। এলোপাথাড়ি গুলি ছোড়ার শব্দে কেঁপে ওঠে চারিদিক। তাতে ইমরানের পায়ে গুলি লাগে। একটি নয়, চার-চারটি গুলি লেগেছে বলে খবর। ইমরানের ম্যানেজার আহত হয়েছেন। শিশু-সহ আরও বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজনক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় খোলসা করা হয়নি এখনও। তবে পিটিআই নেতৃত্ব সরকার এবং পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। 

আরও পড়ুন: Pakistan Gunjrawala Firing: পদযাত্রায় চলল গুলি, পাকিস্তানে গুলিবিদ্ধ ইমরান, আহত আরও ৭

গুলি লাগার পর এ দিন ফোনে ঘটনার এক প্রত্যক্ষ বিবরণ দেন ইমরানের এক সহযোগী। ইমরানের শরীর নিয়ে তিনি বলেন, "প্রচুর রক্তপাত হয়েছে। পট্টি বেঁধে রাখি প্রথমে। পরে হাসপাতালে চিকিৎসা হয়। তবে ইনশাহ্আল্লা ঠিক আছেন উনি।" পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রথমে ইমরানের কন্টেনার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। 

পাক সংবাদমাধ্যমে যে ভিডিও সামনে এসেছে, তাতে ইমরানকে ধরে গাড়িতে তুলতে দেখা গিয়েছে কয়েক জনকে। তাতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইমরানকে লাহৌরের হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইমরানের ঘনিষ্ঠ সহযোগীও গুলিবিদ্ধ, আহত আরও অনেকে

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গুজরানওয়ালায় সপ্তম দিনের পদযাত্রা নিয়ে বেরিয়েছিলেন ইমরান। সেই সময়ই পর পর এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর পায়ে গুলি লেগেছে। আহত হয়েছেন এক শিশু-সহ আরও সাত জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের দলের নেতা ফয়জল জাভেদও গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget