এক্সপ্লোর

কুলভূষণ মামলার রায়ে ধাক্কা খেল পাকিস্তান, মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ আন্তর্জাতিক আদালতের

হেগ, নেদারল্যান্ড: কুলভূষণ মামলার রায়ে আন্তর্জাতিক আদালতে ধাক্কা খেল পাকিস্তান। আন্তর্জাতিক আদালতে এগারো জন বিচারপতি বিশিষ্ট ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সেনা আদালতের রায়ে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ জারি করল। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আদালত। কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত্ ভারতীয় দূতাবাসকেও, বলেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। এক্ষেত্রেও পাকিস্তানের আপত্তি খারিজ করে দিল হেগের আদালত। ১৯৭৭ সাল থেকেই ভিয়েনা চুক্তি মেনে চলছে ভারত-পাক। ভারত যা বলছে তা ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর অনুচ্ছেদে রয়েছে।  কুলভূষণ চর কিনা সেটাও এখনও প্রমাণিত নয়। ঘোষণা হেগের আন্তর্জাতিক আদালতের। পাকিস্তান কোনওভাবেই এখনই সাজা কার্যকর করতে পারে না, মন্তব্য আদালতের। কূলভূষণ মামলায় ভারত-পাকিস্তানের মধ্যে কড়া সওয়াল জবাবের পর আজ রায় ঘোষণা করল আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। ভারতীয় নৌবাহিনীর এই আধিকারিকের জীবন বাঁচাতে, নয়াদিল্লি রাষ্ট্রপুঞ্জের সবচেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। ভারত সরকার নিশ্চিত ছিল , আন্তর্জাতিক আদালতের রায় ভারতের পক্ষেই যাবে, এবং তাঁরা সুবিচার দিতে পারবেন কুলভূষণকে। ভারত আদালতে পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত যাদবের মৃত্যুদণ্ড অবিলম্বে বাতিল করার দাবি তোলে, এমন আশঙ্কাও জানায় যে, আদালতে শুনানি পর্ব শেষ হওয়ার আগেই পাকিস্তানে ফাঁসিতে ঝোলানো হতে পারে প্রাক্তন ভারতীয় নৌ অফিসারকে। ৪৬ বছরের যাদবকে জোর করে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে বলে সেখানে অভিযোগ করেন ভারতের প্রতিনিধিরা। ‘বিন্দুমাত্র প্রমাণ’ ছাড়াই যাদবের ‘বিচারের নামে প্রহসন’ হয়েছে, পাকিস্তান ১৬ বার যাদবের সঙ্গে ভারতীয় কনস্যুলেটকে দেখা করতে দেওয়ার আবেদন নাকচ করেছে, এটা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী বলেও দাবি করেন তাঁরা। ভারতের প্রতিনিধি আইনজীবী হরিশ সালভের অভিযোগ, যাদবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি পাকিস্তানে, যা ন্যায়বিচারের পরিপন্থী, এতে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। যাদবকে পাকিস্তানের বালুচিস্তানে গ্রেফতার করা হয় গত বছরের ৩ মার্চ, সে দেশের সামরিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয় ১০ এপ্রিল। তবে ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যাবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাঁকে অপহরণ করেছে। সাজা বাতিল করিয়ে যাদবের জীবন বাঁচাতে ৮ মে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel US War: নিরাপদে হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG ট্যাঙ্কার শিবালিক
নিরাপদে হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG ট্যাঙ্কার শিবালিক
Benjamin Netanyahu : নেতানিয়াহু
নেতানিয়াহু "জীবিত এবং সুস্থ আছেন", ক্যাফে ভিডিও AI নয়; অনলাইন গুজব ওড়ালেন ইজরায়েল দূত
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"
News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Price Rise : এপ্রিলেই দাম বাড়ূবে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়ূবে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Embed widget