এক্সপ্লোর

১৭৬-৯৬, ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত ইমরান, পাশে ছোট দলগুলি

ইসলামাবাদ: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ইমরান খান। বিরোধী শিবিরের ফাটলের জেরে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) মনোনীত প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফকে ভোটে হারিয়ে দিলেন তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা। ১৫-তম ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের নির্বাচন একপ্রকার সুনিশ্চিত, নিয়মরক্ষার ব্যাপারে হয়ে দাঁড়িয়েছিল প্রয়াত বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটদানে বিরত থাকায়। বেনজির পুত্র বিলাবল ভুট্টো নেতৃত্বাধীন পিপিপি ৫৪টি আসন পেয়েছে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে। জামাত-ই-ইসলামিও ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। ৬৫ বছরের ইমরান ভোটাভুটিতে ১৭৬টি ভোট পান, শাহবাজ পান ৯৬টি ভোট। আগামীকাল ২২-তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। ৩৪২ সদস্যবিশিষ্ট পাক পার্লামেন্টের নিম্নকক্ষে সরকার গড়তে প্রয়োজন ছিল ১৭২টি ভোটের। হেসেখেলে তাতে উতরে গেলেন ইমরান। এদিন ইমরানের বিরুদ্ধে জোট বাঁধার শেষ চেষ্টা হিসাবে শাহবাজের পক্ষে ভোট দিতে পিপিপিকে রাজি করানোর জন্য পিএমএল-এন এর এক শীর্ষনেতা বিলাবলের আসনে গিয়েও কথা বলেন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত খতিয়ে দেখার আবেদন করেন। এমনকী বিলাবলের সঙ্গে কথা বলেন শাহবাজও। তবে সিদ্ধান্তে অনড় থাকেন বিলাবল। জেলবন্দি নওয়াজ শরিফের পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা শাহবাজ। নওয়াজ দুর্নীতির অভিযোগের জেরে সরকারি পদ, দলের নেতৃত্বও হারিয়েছেন। ইমরানের পক্ষে আজ ভোট দেয় মুত্তাহিদা কওমি মুভমেন্ট (৭টি আসন), বালুচিস্তান আওয়ামি পার্টি (৫টি আসন), বালুচিস্তান ন্যাশনাল পার্টি (৪টি আসন), পাকিস্তান মুসলিম লিগ (৩টি আসন), মহাজোট (৩টি আসন), আওয়ামি মুসলিম লিগ (১টি) ও জামুরি ওয়াতন পার্টি (১টি) র মতো ছোট ছোট দলগুলি। চলতি সপ্তাহের শুরুতে ইমরানের দলের মনোনীত প্রার্থীরা স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচনেও যথাক্রমে ১৭৬ ও ১৮৩টি ভোট পান। গত ২৫ জুলাইয়ের নির্বাচনে ১১৬টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় ইমরানের পার্টি। ৯ জন জয়ী নির্দল প্রার্থীর যোগদানে তাদের শক্তি বেড়ে হয় ১২৫। এরপর মহিলা সংরক্ষিত ৬০টির মধ্যে ২৮টি তাদের বরাদ্দ করা হয়। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ১০টির মধ্যে ৫টি তাদের দেওয়া হয়। সব মিলিয়ে তাদের শক্তি হয় ১৫৮।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget