এক্সপ্লোর

শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের প্রস্তাবই দেওয়া হয়নি, চিনা দাবি খারিজ ভারতের

জেরুসালেম: নরেন্দ্র মোদী, শি জিনপিং বৈঠক প্রসঙ্গে চিনকে জবাব ভারতের। হ্যামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার বৈঠক হতে পারে বলে যে কথা শোনা যাচ্ছিল, তা কার্যত উড়িয়ে চিনা বিদেশমন্ত্রক জানায়, ডোকালাম নিয়ে দুদেশের চলতি সংঘাতের প্রেক্ষাপটে তাঁদের কথা হওয়ার মতো অনুকূল পরিস্থিতি নেই। কিন্তু ভারত সরকারের ওপরমহলের একটি সূত্র জানিয়েছে, আমরা তো এ ধরনের বৈঠকের প্রস্তাবই দিইনি। আগে থেকে দুজনের বৈঠক নির্ধারিতই হয়নি। তাহলে ইতিবাচক আবহাওয়া থাকা বা না থাকার প্রশ্নই বা ওঠে কি করে? একটি সূত্রে চিন মোদী-জিনপিং বৈঠক বাতিল করেছে বলে দাবি করা হলেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, হ্যামবুর্গে ওঁদের কোনও বৈঠকই নির্ধারিত হয়নি। সূত্রের বক্তব্য, এখনও কোনও দ্বিপাক্ষিক বৈঠকের কোনও ব্যাপারই নেই, সব কিছুই ভাসাভাসা স্তরে রয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে জানান, ব্রিকস বৈঠকের পাশাপাশি আর্জেন্টিনা, কানাডা. ইতালি, জাপান, মেক্সিকো, ব্রিটেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। গত ৬ জুন ডোকালা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ১০ বছরের পুরানো একটি চৌকি চিনের পিপলস লিবারেশনস আর্মি (পিএলএ)-র ধ্বংস করে দেওয়া থেকেই চলতি বিবাদের সূত্রপাত। যার জেরে ১৬ জুন ভুটানের ডোকলাম এলাকায় সংঘাতে জড়ায় দুদেশের সেনাবাহিনী। চিন ভুটানের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে সেখানে ঢোকার চেষ্টা করছে। ফলে সিকিম-ভুটান-তিব্বতের সংযোগস্থলে ভারতের নিরাপত্তা বিপন্ন হওয়ার মুখে। ভারত অবশ্য চিনের দাবির মুখেও নিজের অবস্থানে অটল থেকে চিনা অনুপ্রবেশ ঠেকিয়ে রেখেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget