এক্সপ্লোর

ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস একসঙ্গে পালন করার প্রস্তাব মিকা সিংহের, তীব্র সমালোচনা আমেরিকার ভারতীয়দের

হিউস্টন: ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস একসঙ্গে পালন করার আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের তোপের মুখে গায়ক মিকা সিংহ। এ মাসের ১২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি গানের অনুষ্ঠান রয়েছে মিকার। সেখানেই তিনি ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস একসঙ্গে পালন করার ডাক দিয়েছেন। ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করে দু দেশের মানুষকেই এই অনুষ্ঠানে হাজির থাকার আহ্বান জানিয়েছেন মিকা। তাঁর সঙ্গে হিউস্টনের এক পাক বংশোদ্ভুত ব্যক্তিকেও দেখা গিয়েছে। এই ভিডিও পোস্ট করার পরেই সমালোচনার মুখে পড়েছেন মিকা। অনাবাসী ভারতীয়দের দাবি, মিকা ভুল সময়ে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করার ডাক দিয়েছেন। পাক সেনাবাহিনী যখন সীমান্তে নিয়মিত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা জওয়ান ও সাধারণ মানুষকে হত্যা করে চলেছে, তখন দু দেশের স্বাধীনতা দিবস একসঙ্গে পালন করার কথা নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। এ বছর প্রবাসী ভারতীয় সম্মান পাওয়া প্রখ্যাত সমাজসেবী রমেশ শাহ বলেছেন, ‘যারা ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের জন্যই স্বাধীনতা দিবস। এটা কোনওদিনই পাকিস্তানের সঙ্গে পালন করা যায় না। বিশেষ করে পাকিস্তান যখন ভারতের মাটিতে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলাকে সমর্থন ও সাহায্য করছে।’ ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের প্রাক্তন সভাপতি স্বপন ধৈর্যবান বলেছেন, ‘শিল্পীরা যদি সাধারণভাবে কোনও অনুষ্ঠানে গান গাইতেন, তাহলে কোনও কথা উঠত না। কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করার উপর জোর দেওয়া এবং আমাদের পাকিস্তান বলা দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য।’ মার্কিন যুক্তরাষ্ট্রের এক অনাবাসী ভারতীয় ব্যবসায়ী বলেছেন, ‘দু দেশ আলাদা। আমরা আলাদাভাবেই স্বাধীনতা দিবস পালন করি। তাছাড়া ভারত ও পাকিস্তানের সম্পর্কও ভাল নয়। দু দেশের স্বাধীনতা দিবস যদি একসঙ্গে পালন করতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।’ অবসরপ্রাপ্ত কর্নেল বিপীন কুমার বলেছেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। মিকার যদি বিন্দুমাত্র দেশাত্মবোধ থাকে, তাহলে তিনি এই গানের অনুষ্ঠান বাতিল করুন। জীবনে টাকাই সবকিছু নয়। দেশ সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ব্যবসায়ী ও সমাজসেবী যুগল মালানি বলেছেন, ‘মিকার কথার কোনও যুক্তি নেই। ভারতের সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চলছে আর আমরা একসঙ্গে স্বাধীনতা দিবস পালন করতে চাইছি। এটা ঠিক নয়। সন্ত্রাসবাদ ও বন্ধুত্ব একসঙ্গে হতে পারে না।’ হিউস্টনের গুজরাত সমাজের সভাপতি অ্যামি পটেল বলেছেন, ‘ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠন হিসেবে আমরা অন্যান্য সংগঠনগুলির সঙ্গে একযোগে মিকার এই অনুষ্ঠানের বিরোধিতা করছি।’

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget