এক্সপ্লোর

এবার মার্কিন মুলুকে বাড়ির সামনে গুলিতে খুন ভারতীয় বংশোদ্ভূত স্টোর মালিক

নিউ ইয়র্ক: হেট ক্রাইমের জেরে কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুনের রেশ কাটতে না কাটতেই ফের মার্কিন মুলুকে নিহত ভারতীয় বংশোদ্ভূত। বৃহস্পতিবার রাতের দিকে সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে নিজের বাড়ির সামনে গুলিতে প্রাণ হারান ৪৩ বছর বয়সি হার্নিস পটেল। দি হেরাল্ড-এর খবর, বাড়ি থেকে প্রায় ৬ কিমি দূরে হার্নিসের স্টোর। দোকান বন্ধ করে মিনিভ্যান চালিয়ে বাড়ির কাছে আসতেই তিনি ঘাতকের হাতে আক্রান্ত হন বলে ধারণা তদন্তকারীদের। পরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, পটেলকে মৃত অবস্থায় মধ্যরাত হওয়ার কয়েক মিনিট আগে পাওয়া যায়। দশ মিনিটও হয়নি, দোকান বন্ধ করেছিলেন তিনি। স্থানীয় লোকজনই ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানান, গুলির শব্দ, আর্তনাদ শুনেছেন তাঁরা। ঘটনার পিছনে অবশ্য জাতিবিদ্বেষের ছায়া দেখছেন না শেরিফ বেরি ফেলি। তিনি বলেছেন, পটেলের ভারতীয় বংশোদ্ভূত পরিচিতি এক্ষেত্রে কোনও কারণ বলে মনে হচ্ছে না। পটেলের মৃত্যুতে শোকাবিষ্ট পরিবার, আত্মীয়স্বজন, খদ্দেররাও। পটেলের বাড়ি গিয়ে শ্রদ্ধা, শোক জানাচ্ছেন তাঁরা। হতবাক সকলেই। একজন বলেছেন, প্রত্যেকেরই ভাল বন্ধু ছিলেন তিনি। যে-ই এমন করে থাকুুক, কেন করল ওঁর সঙ্গে? মারিও স্যাডলার নামে এক কাস্টমার কাম বন্ধু স্মৃতিচারণায় বলেন, পটেল তাঁকে কাজের অফার দিয়েছিলেন, বিপদে আপদে পাশে দাঁড়াতে যা যা করণীয় করেছেন। ৩২ বছরের কুচিভোটলা, তাঁর বন্ধু অলোক মাদাসানিকে নিশানা করে কানসাসের বারে গুলি চালায় ৫১ বছর বয়সি অবসর নেওয়া মার্কিন নৌ জওয়ান অ্যাডাম পুরিনটন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমার দেশ থেকে দূর হও। গুলিতে প্রাণ হারান কুচিভোটলা। গত মাসের ঘটনাটি আমেরিকার ভারতীয়দের মধ্যে আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে। ঘৃণা, বিদ্বেষের আবহাওয়ায় আমেরিকা কতখানি নিরাপদ, এহেন আশঙ্কা জানাচ্ছেন তাঁরা। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানসাসের ঘটনার কঠোর নিন্দা করে যাবতীয় সন্ত্রাস, হিংসার বিরুদ্ধে আমেরিকা একজোট বলে জানিয়ে দিয়েছেন।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget